লালমনিরহাটের পাটগ্রামে ধরলা নদীতে পাথর তোলা গর্তে ডুবে শ্রমিকের মৃত্যু
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ধরলা নদীতে বোমা মেশিনে পাথর উত্তোলনের সময় গর্তে ডুবে বিষাদু মিয়া(৩৬) নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। সোমবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় নিখোঁজে দুই ঘন্টা পর মরদেহ উদ্ধার করেন ডুবুরি দল। এর আগে সোমবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মধ্য ইসলামপুর (২ নম্বর ওয়ার্ড) বুলু মাস্টারের ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ বিষাদু মিয়া ওই ইউনিয়নের আউলিয়ারহাট (৬ নম্বর ওয়ার্ড) কাকাতু মুন্সিরবাড়ি এলাকার বাসিন্দা মৃত আফাজ উদ্দিনের ছেলে।
খোঁজ নিয়ে জানান, ধরলা নদীতে অবৈধভাবে বোমা মেশিন বসিয়ে ভুগর্ভস্থ পাথর উত্তোলন করে ব্যবসা করছেন একটি চক্র। প্রতিদিনের মতো সকালে উপজেলার শ্রীরামপুর ও বুড়িমারী ইউনিয়নের ধরলা নদীতে শতাধিক অবৈধ বোমা মেশিন বসিয়ে পাথর উত্তোলন করছিল চক্রটি। এ সময় অসাবধনতায় কাজ করতে গিয়ে গর্তে পড়ে ডুবে যান শ্রমিক বিষাদু মিয়া। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে স্থানীয়রা পাটগ্রাম ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের কর্মীরা তিন ঘণ্টা ধরে অভিযান পরিচালনা করে নিখোঁজ বিষাদু মিয়ার মরদেহ উদ্ধার করেন।
এবিষয়ে শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রধান বলেন, স্থানীয়দের অনেক খোঁজাখুঁজি পরে পাটগ্রাম ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।
উল্লেখ্য যে, গতবছরের (২৫ জুলাই) পাটগ্রাম উপজেলার ধরলা নদীতে গোসল করতে নেমে নাহিদ আহমেদ রাফসান সরকার (১৫) ও মিসকাত হোসেন (১২) নামের দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত