ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

রাঙামাটি বিএনপির শান্তি সমাবেশ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৩-৮-২০২৪ দুপুর ৩:৪৩

রাঙামাটিতে বিএনপি’র শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় শহরের প্রাণকেন্দ্র পুরাতন বাস স্ট্যান্ড দোয়েল চত্বর এলাকায় এ শান্তি মিছিল ও সমাবেশ করেছে নেতাকর্মীরা।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাউফুল ইসলাম শাকিল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম, পৌর বিএনপি’র সভাপতি এসএম শফিউল আজম, সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেত অপুসহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। 
এসময় নেতাকর্মীরা বলেন, রাঙামাটির পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে তার জন্য আমরা সব সময় মাঠে থাকবো। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা আমরা চাই না। আমরা সনাতন ভাইদের পাশে আছি। আওয়ামী লীগ কর্মীরা চাচ্ছে দেশে একটা অরাজকতা সৃষ্টি করতে কিন্তু আমরা সেটা কোনোভাবেই হতে দিতে পারি না। যে কোনো প্রতিবন্ধকতা আমরা সকলে মিলে রুখে দিব। 
স্বরাষ্ট্র উপদেষ্টাকে তীব্র সমালোচনা করেন নেতাকর্মীরা বলেন, যে দল সাধারণ ছাত্রদের উপর গুলি করে হত্যা করে সে দলের রাজনীতি এ দেশে আর চাই না। আওয়ামী লীগ সামগ্রীকভাবে দেশের এত বড় ক্ষতি করেছে, তাদের রাজনীতিতে ফিরতে বলা এটা মোটেও ঠিক হয় নি। এরই মধ্যে দেশের বিভিন্ন জায়গায় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সংখ্যালঘুদের উপর হামলা করে দেশের একটা অরাজকতা পরিস্থিতি তৈরি করেছে রেখেছে। এসব হামলার জন্য ফ্যাসিবাদী আওয়ামী লীগ নেত্রী হাসিনাকে দ্বায় নিতে হবে। চলমান ঘটনার তীব্রনিন্দা জানিয়ে তারা বলেন, রাঙামাটিতে যদি কেউ সন্ত্রাসী কর্মকান্ড চালানোর চেষ্টা করে তাহলে তাদেরকে শক্ত হাতে দমন করা হবে। 

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার