কুলাউড়ায় শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে দুই অধ্যক্ষকে অপসারণ
মৌলভীবাজার জেলার কুলাউড়ায় ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলজের সদ্য নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদকে অব্যাহতি ও আলী আমজদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল কাদিরকে বরখাস্ত করেছে কলেজ কমিটি। মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন আলী আমজদ স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি নবাব আলী নকি খাঁন ও ইয়াকুব তাজুল মহিলা কলেজের গভর্নিংবডির সভাপতি সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল।
তারা উভয়ই জানান, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে মঙ্গলবার দুই কলেজেই জরুরি সভা ডেকে কলেজ ক্যাম্পাস শান্ত রাখার স্বার্থে অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদকে অব্যাহতি ও অধ্যক্ষ মো. আব্দুল কাদিরকে বরখাস্ত করা হয়। এ সময় মহিলা কলেজের সিনিয়র সহকারী অধ্যাপক শাহ গিয়াস উদ্দিনকে এবং আলী আমজদ স্কুল অ্যান্ড কলেজের সহপ্রধান শিক্ষক শশাঙ্ক শেখর গোস্বামীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে কলেজ ক্যাম্পাস ও সড়ক অবরোধ করে দুই কলেজের শিক্ষার্থীরা দুই অধ্যক্ষকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধীতাকারী এবং স্বৈরাচারি সরকারের পৃষ্ঠপোষক অ্যাখা দিয়ে পদত্যাগের দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।
উল্লেখ্য, গত ৮ জুলাই ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন সিপার উদ্দিন আহমদ। তিনি শিক্ষকতার পাশাপাশি কুলাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
এ ছাড়া অধ্যক্ষ মো. আব্দুল কাদিরও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ
পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান
Link Copied