ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

ঝুঁকিতে এলাকাবাসী

ডেমরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ফোম কারখানা পুড়ে ছাই 


সালে আহমেদ photo সালে আহমেদ
প্রকাশিত: ১৪-৮-২০২৪ বিকাল ৭:৪১

রাজধানীর ডেমরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে রূপালী ফোন নামে একটি কারখানা পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার দিনগত রাত সাড়ে ১১ টার দিকে বামৈল পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ওই কারখানার মালামাল সহ সমস্ত মেশিন পুড়ে ছাই হয়ে যায়। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসে টিম ঘটনাস্থলে এসে প্রায় আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত খুঁজে পায়নি ফায়ার সার্ভিস। গত বছরও কারখানাটিতে আগুন লেগেছে বলে জানিয়েছেন এলাকাবাসী। তবে এই ঘটনায় কারখানার মালিক মারুফ আহমেদ সহ কাউকে খুঁজে পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ১১ টার দিকে হঠাৎ পথচারীরা কারখানার ভেতরে আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করে। এ সময় এলাকাবাসী ও আশপাশের বাসা বাড়ির লোকজন দ্রুত ফায়ার সার্ভিসে ফোন করে। এলাকাবাসীর অভিযোগ, বামৈল পশ্চিমপাড়া একটি আবাসন এলাকা। এখানে ব্যাঙের ছাতার মতো অপরিকল্পিতভাবে রূপালী ফোন কারখানার পাশে আরও ২০ থেকে ৩০ টি ঝুঁকিপূর্ণ কারখানা গড়ে উঠেছে।

তাই আশপাশের বসবাসকারীরা মারাত্মক ঝুঁকির মধ্য দিয়েই বসবাস করছেন। আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি না থাকায় দিন দিন কারখানা কর্তৃপক্ষরা বেপরোয়া হয়ে উঠছে। এ বিষয়ে ডেমরা ফায়ার সার্ভিসে সিনিয়র স্টেশন অফিসার মো. উসমান গণি বলেন, আমরা অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে কাজ শুরু করলে প্রায় আধা ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

তবে আগুনের সূত্রপাত সম্পর্কে আমরা জানতে পারিনি। আর ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তদন্ত সাপেক্ষে জানা যাবে। তিনি আরো বলেন, গত বছরেও কারখানাটিতে আগুন লেগেছিল। এখানে আরো ঝুঁকিপূর্ণ কয়েকটি কারখানার রয়েছে যেগুলোতে অগ্নি নির্বাপন ব্যবস্থা দুর্বল। দ্রুত বাকি কারখানাগুলোতে পর্যবেক্ষণ করে জরুরি ব্যবস্থা নেওয়া হবে। 

জামিল আহমেদ / জামিল আহমেদ

কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম

ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি

এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি

৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন

মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা

আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব

খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি

‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’

‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্টার জিল্লুর রহমান

মাদকমুক্ত প্রজন্ম গড়তে এখনই কার্যকর উদ্যোগ চাই