উচ্ছেদ করা জমিতে বিএনপির অফিস নিজেরাই ভেঙে দিল
আলোচিত-সমালোচিত সাদিক এগ্রোর অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিলো মাস খানেক আগে উত্তর সিটি কর্পোরেশন। বেশ কিছুদিন জায়গাটি খালি পড়ে ছিলো। আওয়ামী লীগ সরকারের পতনের পর পরই সেই জায়গাটিতে দেখা গেছে রাজনৈতিক কার্যালয়। সাইনবোর্ডে বিএনপির নাম। বিষয়টি দলের শীর্ষ পর্যায় পর্যন্ত পৌছে গেছে। শেষমেষ নিজেরাই নিজেদের নামের রাজনৈতিক কার্যালয় উচ্ছেদ করেছে বিএনপি এমন তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় কয়েকজন।
সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক নিজে রাজধানীর মোহাম্মদপুরের সাত সমজিদ হাউজিং এলাকায় যান। সেখানে খালের জায়গায় গড়ে তোলা রাজনৈতিক কার্যালয়টি দেখে তা ভেঙে ফেলার নির্দেশ দেন তিনি। দলীয় নির্দেশ পেয়েই নিজেরাই নিজেদের কার্যালয় ভাঙেন বিএনপির নেতাকর্মীরা। স্থাপনাটির গায়ে সাত সমজিদ হাউজিং ইউনিট বিএনপির সাইনবোর্ড লেখা ছিলো।
এর আগে এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ ঘটনা খতিয়ে দেখতে নির্দেশ দেন। দলের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন মেজর জিয়ার পুত্র তারেক রহমান, এটি একটি ইতিবাচক বলে মনে করেন স্থানীয়রা। এদিকে শুধু বিএনপির রাজনৈতিক কার্যালয় নয়, খালের দখলমুক্ত হওয়া জায়গায় এক টানা কাঁচা ঘর নির্মাণের চেষ্টা করেছিলেন স্থানীয় দখলদাররা।
তবে আপাতত বন্ধ রয়েছে সব ধরনের দখলদারি। এরইমধ্যে অন্তত ২০টি ঘর নির্মাণের জন্য বাঁশের খাচাও তৈরি করা হয়েছিলো। তবে বিএনপির নেতাকর্মীদের অভিযানের মুখে এসব অবৈধ স্থাপনা নির্মাণও বন্ধ করা হয়। একই সঙ্গে বাঁশের যে খাচা এরইমধ্যে নির্মাণ করা হয়েছিলো,তা সরিয়ে নিতে দেখা যায় দখলদারদের। আবার রামচন্দ্রপুর খাল উদ্ধার করে পুরো জায়গাটি উন্মুক্ত করেছিলো সিটি করপোরেশন।
কিন্তু স্থানীয় কিছু ট্রাক শ্রমিক দখলের উদ্দেশ্যে টিনের প্রাচীর তৈরি করেছেন দখলমুক্ত জায়গায়। বুধবার সেগুলোও ভেঙে দেন বিএনপির নেতাকর্মীরা।
জামিল আহমেদ / জামিল আহমেদ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ