খাগড়াছড়িতে পাহাড় ধসে যান চলাচল বন্ধ, কাজ করছে আনসার ও ভিডিপি সদস্যরা
খাগড়াছড়ি জেলার আলুটিলার সাপমারা এলাকায় আজ শনিবার সকালে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে খাগড়াছড়ির সাথে ঢাকা ও চট্টগ্রামের যান চলাচল বন্ধ ছিলো দীর্ঘক্ষণ। এই অচলাবস্থা থেকে সড়ক যান চলাচল উপযোগী করতে কাজ করেছে হিল আনসার ও হিল ভিডিপি সদস্যগণ।
জানা যায়, গতকাল রাত থেকে সকাল পর্যন্ত চলমান ভারী বৃষ্টিপাতে খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাংগা উপজেলার আলুটিলা এলাকায় সাড়ে ৯ ঘটিকায় পাহাড় ধসে খাগড়াছড়ির সাথে ঢাকা ও চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। খাগড়াছড়ি জেলার জেলা কমান্ডান্ট মো. আরিফুর রহমান (পিপিএম) জানান, পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার সংবাদ শুনে তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন এবং জেলার হিল আনসার, হিল ভিডিপি এবং ভাতাভোগী সদস্যগণকে সড়কে যানচলাচল স্বাভাবিক করতে কাজ করার নির্দেশনা দেন। তাদের কঠোর পরিশ্রমে কয়েক ঘন্টার মাঝেই সড়ক যান চলাচল উপযোগী হয়ে উঠে।
খাগড়াছড়ির বিভিন্ন জায়গায় পাহাড়ধস সহ ভূমি ধসে যেকোন পরিস্থিতিতে আনসার ভিডিপি সদস্যদের প্রস্তুত থাকার জন্য উপজেলা অফিসগুলোকে নির্দেশনা প্রদান করা হয়েছে বলে তিনি জানান। তাছাড়া যে কোন দূর্যোগের উদ্ধার তৎপরতায় সহযোগিতার জন্য খাগড়াছড়ি জেলা আনসার ভিডিপি সদস্যগণ প্রস্তুত রয়েছেন বলেও জানান তিনি।
Sunny / Sunny
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ