কোনাবাড়ীতে ফেনসিডিলসহ আটক ৪
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ২৫ বোতল ফেনসিডিল এবং ৬ বোতল এসকাপ কাশির সিরাপসহ চার মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে কোনাবাড়ী পারিজাত এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেো- লালমনিরহাট সদর থানার খুনিয়াগাছ এলাকার দেবেন্দ্রনাথ রায়ের ছেলে তাপস কুমার রায় (২৮), কোনাবাড়ী থানার হরিণাচালা এলাকার মৃত হুমায়ূন কবিরের ছেলে শাওন (২০), ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার দরিয়া দৌলত মধ্যপাড়া এলাকার বুলবুল মিয়ার ছেলে শরিফুল ইসলাম এবং বগুড়ার শেরপুর থানার খন্দকারপাড়া গ্রামের মৃত রেজাউল করিমের ছেলে রাশেদুল হক রনি।
পুলিশ জানায়, পলাতক আসামি কোনাবাড়ী থানার পারিজাত হরিণাচালা এলাকার মৃত মোমের আলীর ছেলে দেলোয়ার হোসেন দোলনের (২৮) বাসার নিচে ক্যাবল নেটওয়ার্ক ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল।
জিএমপির কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২৫ বোতল ফেনসিডিল এবং ৬ বোতল এসকাপ কাশের সিরাপ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়। পলাতক আসামি দোলনকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
এমএসএম / জামান
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস