ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

রসিদবিহীন বাড়তি টাকা আদায়ে থেমে নেই প্রধান শিক্ষক রবীন্দ্র বিশ্বাস


মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ২৪-৮-২০২১ দুপুর ২:৩৫

নেত্রকোনার খালিয়াজুরীতে রেজিস্ট্রেশনের নামে খালিয়াজুরী পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র-ছাত্রীদের কাছ থেকে রসিদবিহীন টাকা আদায় করা প্রধান শিক্ষক রবীন্দ্র বিশ্বাসের স্বভাবে পরিণত হয়েছে। কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করেই তিনি ইচ্ছামতো চালিয়ে যাচ্ছেন এ  কার্যক্রম।

সরেজমিন খালিয়াজুরী পাইলট উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায় অত্র বিদ্যালয়ের নৈশপ্রহরী শৈলেন দাস বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র-ছাত্রীদের  রেজিস্ট্রেশন বাবদ  জনপ্রতি ৫০০ টাকা করে  আদায় করতে। কিন্তু ‍এর বিপরীতে ছাত্র-ছাত্রীদের দেয়া হচ্ছে না কোনো রসিদ। অভিযোগ রয়েছে, অভিযুক্ত রবীন্দ্র বিশ্বাস পূর্বে থেকেই ভর্তি কার্যক্রম থেকে শুরু করে এসএসসির ফরম ফিলআপ, রেজিস্ট্রেশন, ছাত্র-ছাত্রীদের মাসিক বেতন আদায়ে ব্যবহার করেন না কোনো রসিদ। এমন কথাই বললেন এক শিক্ষার্থীর অভিভাবক ইন্দ্রজিত চৌধুরী, জ্যোতিষ তালুকদারসহ অনেকেই। কাউকে পাওয়া না গেলেও নৈশপ্রহরী শৈলেন দাস বলেন, আমাদের হেড স্যার বলে দিয়েছেন ৫০০ করে আদায় করার জন্য। অভিভাবকদের অভিযোগ করোনাকালীন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ  থাকায় এবং  আমাদের আয়-রোজগারও কম থাকায় এত টাকা দেয়া আমাদের পক্ষে কষ্ট হচ্ছে।  আর এভাবেই শিক্ষার্থীদের কাছ থেকে রসিদবিহীন  টাকা আদায় করা হচ্ছে দীর্ঘদিন ধরে। 

তথ্যসূত্রে জানা যায়, ময়মনসিংহ শিক্ষা বোর্ড এমন ধরনের কোনো প্রজ্ঞাপন জারি করেনি। তবে ঢাকা বোর্ড নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বাবদ জনপ্রতি ১৭১ টাকা নির্ধারণ করে দিয়েছে। এ বিষয়ে যুক্তি উপস্থাপন করে রবীন্দ্র বিশ্বাস বলেন, খালিয়াজুরী উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ে ৫০০ টাকা নিচ্ছে, তাই আমিও নিচ্ছি।

তথ্যানুসন্ধানে জানা যায়, সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক দীপঙ্কর দত্তরায় বলেন, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের এমন কোনো প্রজ্ঞাপন পাইনি বিধায় আমরা রেজিস্ট্রেশনের কাজ শুরু করিনি।। তবে বোর্ড নির্ধারিত ফির অতিরিক্ত নেয়ার প্রশ্নই উঠে না। তাছাড়া রসিদবিহীন টাকা আদায় তো অন্যায়। এমনই কথা বললেন কৃষ্ণপুর এ পি পি  উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পিযুষ চন্দ্র দাস। তিনি বলেন, আমাদের বিদ্যালয়ে এমন কোনো সিদ্ধান্ত হয়নি। যেহেতু ময়মনসিংহ বোর্ড এমন কোন নীতিমালা জারি করেনি, তাই আমরা রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু করিনি।  

জনশ্রুতি রয়েছে, খালিয়াজুরী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্র বিশ্বাস কোনো নিয়ম-কানুনের তোয়াক্কা না করেই তার ইচ্ছামতো এ কার্যক্রম চালিয়ে আসছেন। রবীন্দ্র বিশ্বাসের নামে এর আগেও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছিলেন স্থানীয় অভিভাবকগণ। অভিযোগের পরিপ্রেক্ষিতে রবীন্দ্র বিশ্বাসকে কারণ দর্শানোর নোটিসও প্রদান করা হয়েছিল।

বিষয়টি নিয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বেশকয়েকজন ছাত্র-ছাত্রী জানায়, এমন নির্লজ্জ স্যার কোথাও দেখিনি।

প্রধান শিক্ষক রবীন্দ্র বিশ্বাসকে স্কুলে পাওয়া না গেলে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বাড়তি টাকা আদায়ের দায় স্বীকার করে বলেন, যাদের কাছ থেকে বাড়তি টাকা নেয়া হয়েছে তাদের টাকা ফেরত দিয়ে দিয়েছি। রসিদবিহীন টাকা আদায়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের স্বাক্ষর করার সময় রসিদ দিয়ে দেব। প্রধান শিক্ষকের টাকা ফেরত দেয়ার বিষয়ে অভিভাবকগণ টাকা ফেরত দেননি, এমনকি ফোনও করেননি। 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, বাড়তি টাকা আদায় না করার জন্য প্রধান শিক্ষক রবীন্দ্র বিশ্বাসকে না বলার পরও যদি রসিদবিহীন টাকা আদায় করেন তাহলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। 

এমএসএম / জামান

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম

কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান

চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি

বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার

আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়

বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার

রায়গঞ্জে নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

প্রবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা

লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শালিখায় গঙ্গাদেবীর পূজা ও গঙ্গা স্নানের মেলা অনুষ্ঠিত