বৈষম্যহীন বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খৃষ্টান সবাই ভাইভাই: দুলু
বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেছেন, আমরা চাই গণতান্ত্রিক বাংলাদেশ, আমরা চাই বৈষম্যহীন বাংলাদেশ, যে বাংলাদেশে হিন্দু, মুসলমান বৌদ্ধ, খৃষ্টান সবাই ভাইভাই। বৈষম্যহীন নতুন বাংলাদেশকে নিয়ে দীর্ঘ ১৫ বছর ভোটারবিহীন সরকারে থাকা দলই নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি।
রবিবার(১৮ আগস্ট) দুপুরে লালমনিরহাটের মিশনমোড়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্ট লালমনিরহাটের এক সম্প্রতি সমাবেশের প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
দুলু আরো বলেন, যারা নতুন বাংলাদেশ নির্মাণে আত্মহতি দিয়েছে তাদেরকে স্যালুট জানাই। তাদের মূল চেতনা ছিল বাংলাদেশের কোন বৈষম্য থাকবে না। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের মাঝে কোনো বৈষম্য থাকবে না। বড়লোক, গরীবে মধ্যে কোনো বৈষম্য থাকবে না। মেধার চর্চা হবে বাংলাদেশে।এটিই তো স্বাধীন বাংলাদেশ। নতুন বাংলাদেশ। কিন্তু এই নতুন বাংলাদেশকে নিয়ে আবারো ১৫ বছর ভোটারবিহীন সরকারে থাকা দলই ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রকারীদের নির্বাচনে কেউ ভোট দেয়নি। ভোটকেন্দ্রে লোকজন যায়নি। তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে সকল ধর্মের মানুষজন অংশ নিয়েছে নতুন স্বাধীনতা এনেছে। কিন্তু সংখ্যালঘুদের ব্যানারকে ব্যবহার করে আওয়ামীলীগ ষড়যন্ত্র করছে। এটি হিন্দু জনগোষ্ঠী বুঝতে পেরেছে। আগামীতে সংখ্যালঘুদের সকল বিষয়ে বরাবরের মতই সহযোগী ও অংশগ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্ট লালমনিরহাট জেলা শাখার সভাপতি বাবু গুরুচরণ রায়ের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা পুজা উৎপাদন কমিটির সভাপতি হিরা লাল রায়, সম্পাদক, প্রদীপ চন্দ্র প্রমূখ। এসময় জেলার পাচ উপজেলার হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্টের অন্তত ৫ হাজার সদস্য উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল
ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের নতুন সভাপতি শরীফ
বালাগঞ্জে ওপেন হাউজ ডে'র পরের দিন, বিভিন্ন মামলায় গ্রেফতার ৬ আসামী
দেশকে পরনির্ভরশীল হতে দিবো নাঃ ফারজানা শারমিন পুতুল
চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট, গ্যাস না পেয়ে সড়ক অবরোধ
মোহনগঞ্জ-তেতুলিয়া বেহাল সড়কে দুর্ভোগ চরমে
নিরাপদ খাদ্য সুনিশ্চিতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী
ধুনটে ধান ব্যবসায়ীদের দখলে মথুরাপুর হাট, যানজট চরমে
মুরাদনগরে ডাক্তারকে ‘ম্যাডাম-স্যার’ না বললেই রোগীদের পোহাতে হয় ভোগান্তি
নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের মাসিক সভা ও বনভোজন-সাংবাদিকদের মিলনমেলায় মুখর উজিরপুর দরগা
রায়গঞ্জে চালকলের লাইসেন্স-বরাদ্দে অনিয়মের অভিযোগ দিয়ে হুমকির মুখে পরিবেশ কর্মী
রাজস্থলীতে দীর্ঘ দিন ভোগান্তি যাত্রী সেবায় চালু হলো পিক-আপ সার্ভিস গাড়ি