অবশেষে শেরেবাংলা নগর থানায় হারুন- বিপ্লবের বিরুদ্ধে ফারুকের হত্যা চেষ্টা মামলা
২০১১ সালের ৬ জুলাই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার সামনে সড়কে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুকের উপর পুলিশ কর্মকর্তা হারুন ও বিপ্লবের হামলার ঘটনায় দীর্ঘ ১৩ বছর পর শেরে বাংলা থানায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) দুপুর ২ টায় সাতজন বাদিসহ রাজধানীর শেরে বাংলা নগর থানায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নিজেই অভিযোগ করেন। দণ্ডিবিধির ৩২৩ / ৩২৫ / ৩২৬ / ৩০৭ / ২০৬ / ১০৯ / ৩৪ ধারায় মামলা হিসেবে নথিবদ্ধ করেন শেরেবাংলা নগর থানা।
২০১১ সালের সেদিনের ঘটনায় জড়িত ছিলেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) বর্তমানে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ ও তৎকালীন সহকারী কমিশনার (এসি) ও বর্তমানে ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। এদের পাশাপাশি আরো প্রায় ২৫ থেকে ৩০ জন অবজ্ঞাত পুলিশ সদস্য কেও আসামি করা হয়। মামলা নং ৮
এসময় বিএনপি ও এঅঙ্গ সংগঠনের অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
থানা থেকে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে জয়নুল আবদিন ফারুক বলেন, দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের পক্ষ থেকে ২০১১ সালের দুই দিনের জন্য হরতাল কর্মসূচির ডাক দিয়েছিলেন। হরতাল চালাকালিন সময়ে আমার সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে মিছিল নিয়ে ফার্মগেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। তখন পুলিশ কর্মকর্তা হারুন বিপ্লব সহ তার অধীনস্থ সকল কর্মকর্তা মিলে মিছিলে বাধা দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে হারুন ও বিপ্লব তাদের ফোর্স নিয়ে আমার উপর হামলা করে। এ সময় আমার মাথা ফেটে যায় ও নির্যাতনের একপর্যায়ে আমার জ্ঞান হারিয়ে ফেলি। লাঠি আঘাতে আমার লিগামেন্ট ছিড়ে যায়। এবং বাম পাশের কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে অচল হয়ে যায়। এই ঘটনায় বিএনপির সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজাম নির্দেশ প্রাপ্ত হয়ে তখন এই থানায় মামলা করতে এসেছিলেন। তখনকার পুলিশ কর্মকর্তা ভিতরে ঢুকতে দেয় নি। পরবর্তীতে আমরা কোর্টে মামলা করলে তার তদন্ত হয়ে তিন দিনের মধ্যে বাতিল করে দেয়। এবং তখন পুলিশ বাদি হয়ে আমার বিরুদ্ধে একটা মামলা দেয় সেই মামলায় আজও পর্যন্ত হাজিরা দিতে যাচ্ছি।
আজকে সুযোগ হয়েছে ছাত্রজনতার রক্তের বিনিময়ে দেশ আজ গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে। আমি আশা করি ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে অন্তর্বর্তনকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে এই সময়ে আমার উপর ঘটে যাওয়া হত্যা চেষ্টার ঘটনায় সুবিচার পাব।
এমএসএম / এমএসএম
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ