ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটে সাবেক প্রতিমন্ত্রী ও উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতারের দাবীতে সড়ক অবরোধ


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১৯-৮-২০২৪ দুপুর ৪:৪৪

হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার গুজব ছড়িয়ে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করে সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন ও লালমিনরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চুকে গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার(১৯ আগষ্ট) দুপুরে জেলার হাতীবান্ধা মেডিকেল মোড়ে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করেন তারা। বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা মোতাহার হোসেন ও লিয়াকত হোসেন বাচ্চুকে ফ্যাসিবাদী স্বৈরাচার সরকারের দোসর, মিথ্যা মামলাবাজ, সাম্প্রদায়িক উষ্কানীদাতা, দেশদ্রোহী ও দুর্নীতিবাজ বলে উল্লেখ করেন এবং দ্রুতই উপজেলা চেয়ারম্যান লিয়ায়কত হোসেন বাচ্চুর পদত্যাগ এবং সাবেক সংসদ সদস্য মোতাহার হোসেন সহ উভয়ের অবিলম্বে গ্রেফতারের দাবী জানান।এসময় মহাসড়কটির দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। 

এর আগে গত রবিবারও লালমনিরহাট শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে এক সম্প্রীতি সমাবেশে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় নেতারা এমন অভিযোগ তুলে সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন ও লালমিনরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চুকে গ্রেফতারের দাবি করেন। ওই সম্প্রীতি সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাবেক সংসদ সদস্য মোতাহার হোসেন এবং হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চুসহ কয়েকজন আওয়ামীলীগের নেতা গুজব ছড়িয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে ভারতীয় সীমান্তে জড়ো করেন। সেখানে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে সংখ্যালঘুর ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে দেশত্যাগের নাটক তৈরি করা হয়। দেশের সম্প্রতি নষ্ট ও ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে মোতাহার হোসেন ও লিয়াকত হোসেন বাচ্চুকে গ্রেফতারের দাবি করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতারা। ওই সম্প্রতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনটির জেলা সভাপতি গুরুচরণ রায়, সম্পাদক অনিন্দ্য কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক শিবেন্দ্র নাথ রায় শিবু প্রমুখ।

T.A.S / T.A.S

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন