ফরিদপুরে দুর্ঘটনার কবলে আনসার সদস্যদের বহনকারী পিকআপ
গোপালগঞ্জ জেলা থেকে রাজবাড়ী যাওয়ার পথে ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনার কবলে পড়েছে ব্যাটালিয়ন আনসার সদস্যদের বহনকারী একটি পিকআপ। আজ মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ফরিদপুরের ঝটুকদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ব্যাটালিয়ন আনসারের ৮ সদস্য আহত হয়েছেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে গুরুতর আহত ৬ জনকে হেলিকপ্টারযোগে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক জানিয়েছেন, ফায়ারিং প্র্যাকটিসের জন্য গোপালগঞ্জ থেকে ২৩ ব্যাটালিয়ন আনসারের একটি বহর রাজবাড়ী যাচ্ছিল। বহরের একটি ডাবল কেবিন পিকআপ ফরিদপুরের ঝটুকদিয়া এলাকায় পৌঁছলে পেছনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরতর ছিল। পরবর্তীতে ফরিদপুর থেকে গুরতর আহতদের দুটি হেলিকপ্টারযোগে ঢাকায় নেয়া হয়। দুর্ঘটনাকবলিত পিকআপটি ফরিদপুর আনসার কমাড্যান্টের দায়িত্বে বুঝিয়ে দেয়া হয়েছে।
এমএসএম / জামান
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ
অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন