ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

ধামইরহাটে ইউনিয়ন পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই কর্মশালা অনুষ্ঠিত


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২৬-১১-২০২৫ বিকাল ৬:৩৯

ধামইরহাটে ইউনিয়ন পর্যায়ে জলবায়ু পরিবর্তন জনিত বিপন্নতা বিশ্লেষন শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ও ১নং ধামইরহাট ইউনিয়ন পরিষদ এর আয়োজনে সুইজারল্যান্ড সরকার এর অর্থায়নে, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের যৌথ সহযোগিতায় ২৫ নভেম্বর’২০২৫ মঙ্গলবার সকাল ১১ টায় নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার ১ নং ধামইরহাট  ইউনিয়ন পরিষদ হলরুমে জলবায়ু পরিবর্তন জনিত বিপন্নতা বিশ্লেষন শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়। ধামইরহাট  ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মোঃ  এ টি এম বদিউল আলম এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ওয়ার্ড পর্যায়ের অংশগ্রহনমূলক জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণের প্রাপ্ত ফলাফল ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নিকট উপস্থাপন ও যাচাই করা হয়।  
সভায় অংশগ্রহণকারীরা বিভিন্নভাবে তাদের মতামত ব্যক্ত করেন। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পর্যায় থেকে প্রাপ্ত চাহিদা, ওয়ার্ডের বিপন্নতা এবং ওয়ার্ড পর্যায়ের অংশগ্রহনমূলক জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণের প্রাপ্ত সমস্যার আলোকে ইউনিয়ন উন্নয়ন পরিকল্পনা তৈরী করা। সভায় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারী দপ্তরের প্রতিনিধিবৃন্দ, গোফরইমপ্যাক্ট কর্মসূচীর ক্যাপাসিটি বিল্ডিং  কো-অর্ডিনেটর প্রনব কুমার  ইউনিয়ন আউটরিচ এন্ড মোবিলাইজেশন অফিসার গয়না রাণী, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ বদিউল আলম ,   বিভিন্ন এনজিও প্রতিনিধি সুশিল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের  শিক্ষক বৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্য ও সদস্যা বৃন্দ, ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ এবং ইউনিয়ন হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর ও উদ্দ্যোক্তগন।

জলবায়ু পরিবর্তন জনিত  বিপন্নতা যাচাই কর্মশালায় বক্তব্য রাখেন ১ নং ধামইরহাট ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম।

Aminur / Aminur

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান