ধামরাইয়ে অবৈধভাবে জমি দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বেলীশ্বর গ্রামের শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির ও সার্বজনীন মহাশ্মশানের জমি অবৈধভাবে দখলের চেষ্টার প্রতিবাদে মঙ্গলবার (২৪ আগস্ট) মানববন্ধন করেছেন স্থানীয় শতাধিক হিন্দু সম্প্রদায়ের লোকজন। এ ঘটনায় অবৈধ দখল চেষ্টাকারীর বিরুদ্ধে ধামরাই থানায় লিখিত অভিযোগ করেছেন সার্বজনীন মহাশ্মশানের সাধারণ সম্পাদক গুকুল চন্দ্র পাল।
সার্বজনীন মহাশ্মশানের সাধারণ সম্পাদক গুকুল চন্দ্র পাল বলেন, মহাশ্মশানের জমি অবৈধভাবে জবরদখলের অপচেষ্টাসহ আমাদের বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে সঞ্জয় কুমার বসাক।
এ বিষয় অভিযুক্ত সঞ্জয় কুমার বসাক বলেন, এ জায়গা আমরা ব্রিটিশ আমল থেকে ভোগদখল করে আসছি। ওরা ভুয়া কাগজ (জাল দলিল) বানিয়ে শ্মশানের জায়গা বলে দাবি করছে। যেহেতু মন্দির কমিটি জমিটি শ্মশানের বলে দাবি করেছে, তাহলে তারা কাগজপত্র নিয়ে বসুক। কাগজে যার টিকবে সে-ই জমির মালিক হবে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, এটা জমিসংক্রান্ত বিষয়। উভয়পক্ষকে আদালতে মামলা করতে বলা হয়েছে।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ