ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত
খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে মোহাম্মদপুরে দোয়া মাহফিল
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় ও ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করেন মোহাম্মদপুর থানা বিএনপি।
বুধবার ২০ আগস্ট সন্ধ্যায় মোহাম্মদপুর বছিলা উত্তর পাড়া মোল্লা শপিং সেন্টারের সামনে বিএনপির নেতা আব্দুল হাকিমের সভাপতিত্বে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ-সময় উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা বিএনপির আহ্বায়ক শুক্কুর মাহমুদ, মোহাম্মদপুর থানা যুগ্ম আহ্বায়ক এস এম আহমেদ আলী, ঢাকা মহানগর উত্তরের মহিলা দলের সদস্য সচিব রুনা লায়লা।
মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি লিটন মাহমুদ বাবু, ৩৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাওন আহমেদ স্বপন, উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানার ৫টি ওয়ার্ড এর বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতি, আরো উপস্থিত ছিলেন রাজনীতি ও পেশাজীবী-সহ বিশিষ্ট ব্যবসায়ী শামিম আহমেদ প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা ছিলেন বিএনপির নেতা সাকিব সারোয়ার।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র-জনতার রুহের মাগফেরাত কামনা এবং বছিলার কৃতি সন্তান সাবেক সফল কাউন্সিলর, ঢাকা মহানগর উত্তর বিএনপি'র অন্যতম নেতা মরহুম আতিকুল ইসলাম মতিনের রুহের মাগফেরাত কামনাও করে দোয়া করেন বিএনপির নেতারা।
অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন মোহাম্মদপুরসহ বছিলা এলাকার বিএনপি, ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। নাজমুল হাসান মিন্টু, কফিল উদ্দিন কফিল, নুর হোসেন সরদার, রজ্জব আলী সুমন, এনাতুল হক সবুজ, মনির বেপারী, আব্বাস উদ্দিন, জাফর আহম্মেদ, মোস্তাকিম, ইয়াছিন, হিমু আরো উপস্থিত ছিলেন ছাত্র দল, যুব দল ও শ্রমিক দলের নেতাকর্মী। এসময় বিএনপির নেতারা, আওয়ামী লীগের বিভিন্ন অপরাধের কথা উল্লেখ করেন এবং হুশিয়ারী করে বলেন, এই ১৭ বছর অনেক অন্যায় সহ্য করেছি আর কিন্তু করবো না অতএব এখন থেকেই সাবধান হয়ে যাও।
জামিল আহমেদ / জামিল আহমেদ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ