ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

চাকুরী জাতীয়করনের দাবীতে পিরোজপুরে কর্মবিরোধী পালন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২২-৮-২০২৪ দুপুর ৪:৯
  চাকুরী জাতীয়করনের এক দফা দাবীতে দুই ঘন্টা কর্মবিরোধী পালন করেছে পিরোজপুর জেলা রেজিস্ট্রি অফিসের নকল নবিশবৃন্দ। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবিশ) এসেসিয়েশন পিরোজপুরের আয়োজনে একদফা দাবী নিয়ে কর্মবিরোধী পালন করেন নকল নবিশবৃন্দ। এসময় জেলা রেজিস্ট্রি অফিস ও সদর উপজেলা সাবরেজিস্ট্রি অফিসের সামনে অবস্থান নিয়ে কর্মবিরোধী পালন করেন তারা। 
 
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবিশ) এসেসিয়েশন পিরোজপুরের সভাপতি মো: শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সুপ্রভা সাহা, সাংগঠনিক সম্পাদক অপূর্ব মন্ডল, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফারজানা আফরোজ, মহিলা বিষয়ক সম্পাদক সুমি আক্তার প্রমুখ। 
 
এসময় নকলনবিশরা বলেন, একটি সরকারি অফিস মাত্র কয়েকজন কর্মচারী নিয়ে চলতে পারেনা। আমরা ৩০ থেকে ৩৫ জন নকলনবিশ নিয়মিত কাজ করে যাচ্ছি কিন্ত আমরা কোন সরকারি বেতন ভাতা পাই না। মাত্র ৩৬টাকা পৃষ্ঠা মূল্যে আমরা দলিলের নকল লিখি। আমরা মাসে মাত্র কয়েক হাজার হাজার টাকা দলিল লিখে পাই কিন্ত আমরাই এই অফিসের মূল চালিকাশক্তি। বৃট্রিশ আমল থেকে নকলনবিশরা একই ভাবে চলে আসছে তাই অবিলম্বে আমাদের নকলনবিশদের চাকুরী জাতীয়করণ করার দাবী জানাই। আমাদের দাবী আদায় না হলে আগামী রোববার ২৫ আগষ্ট থেকে লাগাতার কর্মবিরোধী পালন করা হবে। 
 

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার