ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

দক্ষিণ সুরমা সরকারি কলেজে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা, আহত ৫


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২২-৮-২০২৪ বিকাল ৬:১৪

সিলেট দক্ষিণ সুরমা সরকারি কলেজে বিভিন্ন দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২আগস্ট) সকাল ১১টার সময় কলেজ প্রাঙ্গনে সাধারণ শিক্ষার্থীরা বিগত দিনে ধর্ষণের অভিযোগ ও বিভিন্ন অনিয়ম, দূর্নীতির দায়ে অভিযুক্ত শিক্ষক জয়নুল ইসলাম কে অপসারণ, রসায়ন বিভাগের প্রভাষক নাজনীন খান ইভাকে স্বপদে বহালসহ ৬দফা দাবিতে সাধারণ শিক্ষার্থীরা মিছিলসহ বিক্ষোভ প্রদর্শন করেন। সাধারন শিক্ষার্থীদের পক্ষে এক পর্যায়ে বেলা সাড়ে ১২টার দিকে কলেজ অধ্যক্ষ মতিউর রহমানের সাথে মোহাইমিনুল রাফি, শাহিন আহমদ, মতিউর রহমান, খালেদ আহমদসহ সাধারণ শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে কথা বলেন এবং অধ্যক্ষ দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।  

কলেজ কর্তৃপক্ষ যেহেতু দাবিগুলো মেনে নিয়েছে তাই সাধারণ শিক্ষার্থীরা কলেজের ক্যাম্পাস ত্যাগ করার জন্য মূল ফটকের কাছে আসলে একদল বহিরাগত সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায়। সন্ত্রাসী হামলায় এ সময় গুরুতর আহত হন কলেজ ছাত্র মোহাইমিনুল রাফি, মারুফ হোসেন, মেহেদী রশীদ মাহিন সহ ৫জন ছাত্র। প্রত্যক্ষদর্শী লোকজন ও সাধারণ শিক্ষার্থীরা আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১জন ও ৪জনকে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। তাৎক্ষণিক কলেজের প্রিন্সিপাল মতিউর রহমান শিক্ষকদের নিয়ে আহতদের দেখতে ওসমানী মেডিকেল কলেজ ও ইবনে সিনা হাসপাতালে যান। 

ইবনে সিনা হাসপাতালে ছাত্রদের দেখতে আসা অধ্যক্ষ মতিউর রহমান এর সাথে কথা বলে জানা যায়, ছাত্রদের ৬দফা দাবিগুলো মেনে নেওয়া হয়েছে। শিক্ষক জয়নুল ইসলামকে কলেজের প্রশাসনিক কাজ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এ সময় অধ্যক্ষ বলেন, আমি চাইলে চাকুরি থেকে একজন শিক্ষককে বাদ বা অপসারন করতে পারি না। সরকারি চাকুরিতে যথাযথ প্রসিডিউর মেনে  উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করবো। উদ্ভূত পরিস্থিতির কারনে আজ বৃহস্পতিবার থেকে অনির্দিষ্ট কালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।  

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার