সাংবাদিক মকসুদ আহমদ সড়ক দূর্ঘটনায় নিহত
বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস'র সিলেট ব্যুরো প্রধান, সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মকসুদ আহমদ মকসুদ বৃহস্পতিবার রাতে এক সড়ক দূর্ঘটনায় ইন্তেকাল করেছেন।
পারিবারিক সূত্র থেকে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে সিলেট সুনামগঞ্জ সড়কের মদিনা মার্কেট এলাকায় একটি কুকুরকে রক্ষা করতে গিয়ে ডিভাইডারে সঙ্গে মোটরসাইকেলটির মারাত্মক ধাক্কা লাগে ও মোটরসাইকেল থেকে মকসুদ আহমদ ও সাথে থাকা গালিব আহমদসহ দুইজন ছিটকে পড়ে গুরুতর আহত হন। পথচারীরা গুরুতর আহত মকসুদ আহমদ ও গালিব আহমদকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক সাংবাদিক মকসুদ আহমদকে মৃত ঘোষণা করেন।নিহত মকসুদ আহমদ সিলেট নগরীর মইয়াচর এলাকার মৃত জমশেদ আলীর বড় ছেলে।
মরহুম মকসুদ আহমদ মকসুদ এর জানাযা শুক্রবার দুপুর আড়াইটার সময় তাঁর নিজ গ্রামের (মইয়ারচর) কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। সাংবাদিক মকসুদ আহমদ এর জানাযায় সিলেটের বিভিন্ন অঞ্চল থেকে সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস'র সিলেট ব্যুরো প্রধান মকসুদ আহমদ মকসুদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব।
শুক্রবার ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গোলজার আহমদ হেলাল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি এক শোকবার্তায় বলেন,সিনিয়র সাংবাদিক ও ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা মকসুদ আহমদ মকসুদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। বিবৃতিতে নেতৃবৃন্দ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত মকসুদ আহমদ মকসুদের আত্মার মাগফিরাত কা
এমএসএম / এমএসএম
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম
কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ
হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান
চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি
বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার
আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়
বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার
রায়গঞ্জে নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা
প্রবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা
লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
শালিখায় গঙ্গাদেবীর পূজা ও গঙ্গা স্নানের মেলা অনুষ্ঠিত
Link Copied