ঢাকা ১৩ আসনের সাবেক এমপি সাদেক খান গ্রেপ্তার
ঢাকা-১৩ আসনের সাবেক এমপি ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি সাদেক খান'কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ওসি তদন্ত তোফাজ্জল হোসেনে। তিনি বলেন, গত ২২ আগস্ট মোহাম্মদপুর থানায় তাঁর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয় মামলা নং ১৪/ ৮ সেই মামলায় তাঁকে গ্রেপ্তার করেছে তেজগাঁও বিভাগের ডিবি-পুলিশ
এদিকে বিভিন্ন সূত্রে জানা যায় গত ২০১৮ সালের ৪ আগস্ট রাতে রাজধানীর মোহাম্মদপুরে মার্শা বার্নিকাটের গাড়িতে হামলার ঘটনা ঘটে। সেদিন বদিউল আলম মজুমদারের বাসায় নৈশভোজে গিয়েছিলেন মার্শা বার্নিকাট। নৈশভোজ শেষে গাড়িতে ওঠার সময় তার গাড়িবহর লক্ষ্য করে হামলা করা হয়। পরে এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায়ও আসামি ছিলেন সাদেক খান এমন তথ্যও পাওয়া যায় বিভিন্ন সূত্রে।
অন্য এক সূত্রে জানা যায় শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর পশ্চিম নাখালপাড়া এলাকা থেকে সাদেক খান’কে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গত ২২ আগস্ট মোহাম্মদপুর থানায় তাঁর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয় সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান পুলিশ।
মোহাম্মদপুর থানার ওসি অপারেশন মোহাম্মদ সবুজ রহমান বলেন, আজ সন্ধ্যায় মোহাম্মদপুর ঢাকা ১৩ আসনের সাবেক এমপি সাদেক খান’কে (গোয়েন্দা পুলিশ ডিবি) গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে গত ২২ আগস্ট একটি হত্যা মামলা হয়েছে মোহাম্মদপুর থানায়, এর পাশাপাশি মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্ণিকাটের গাড়িতে হামলার ঘটনায়ও সাদেক খান আসামি থাকতে পারে।
সবুজ রহমান আরো বলে, রফিকুল ইসলাম নামে এক ভদ্রলোক বাদি হয়ে গত ২২ আগস্ট একটি হত্যা মামলা করেন মোহাম্মদপুর থানায় যে মামলায় ২১ নাম্বার সিরিয়ালে সাদেক খানের নাম রয়েছে। ৩০২ ধারায় মামলটি মোহাম্মদপুর থানায় রুজু করা হয়। এই মামলায় তার ছেলে ফাহিম খানও আসামি রয়েছে এছাড়া ৫০ থেকে ৬০জনকে আসামি করা রয়েছে এই মামলায়। এমপি সাদেক খান ছাড়াও স্থানীয় কয়েকজন কাউন্সিলরও রয়েছে এই মামলায়।
উল্লেখ্যঃ সাদেক খান ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাননি। ওই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন জাহাঙ্গীর কবীর নানক।
জামিল আহমেদ / জামিল আহমেদ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ