থানায় পুলিশ থাকলেও মাঠপর্যায়ের সংখ্যাটা কম
গত ৫ আগস্টের আগে বিভিন্ন সড়কে ও মহল্লায় মহল্লায় যেমন টহলে পুলিশ দেখা যেতো এখন আর তেমন দেখা যাচ্ছে না। পুলিশের মনোবল ভেঙ্গে দেওয়া হয়েছে। কিন্তু আগের মতো আবারো পুলিশের সেবা পেতে চায় সচেতন নাগরিকরা। একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকে সবার আগে পুলিশ। নাগরিক সেবায় এর অন্যকোনো বিকল্প নেই বলেও জানান স্থানীয় বাসিন্দারা। পুলিশের মনোবল বৃদ্ধির জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিৎ বলে মনে করেন সচেতন মহল।
৫ আগস্ট মোহাম্মদপুর থানায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের বিষয়ে এখনো কোনো মামলা হয়নি। পুড়ে যাওয়া থানায় নেই কোনো আসবাবপত্র। পোড়োবাড়ির ভিতর থেকে এখনো পোড়া গন্ধ বের হচ্ছে। এরমধ্যেই চলছে পুলিশের সেবা। এই পরিস্থিতিতেও প্রতিদিন ১০০ থেকে ১৫০ টি জিডি অভিযোগসহ ও মামলা হয়ে থাকে।
থানায় হামলা, ভাঙচুর, অস্ত্রলুট ও অগ্নিসংযোগের মামলার বিষয়ে কয়েকজন পুলিশ সদস্যর সাথে আলাপকালে জানা যায়, এ বিষয়ে এখনো ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকে কোনো নির্দেশ আসেনি।
আওয়ামী লীগ সরকারের বিপর্যয়ের মধ্যে দিয়ে দলের সভাপতি যখন দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবর প্রকাশ হওয়ার সাথে সাথেই কিছু দুষ্কৃতকারীরা ঝাঁপিয়ে পড়ে থানাপুলিশের উপর। চলে হত্যা, লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগ। এতে অনেক পুলিশ সদস্যকে জীবন দিতে হয়েছে। আহত অবস্থায় হাসপাতালের বিছানায় অনেক সদস্য।
৫ আগস্ট সন্ধ্যা থেকে রাতভর মোহাম্মদপুর থানায় ধ্বংসযজ্ঞ চালানো হয়। সেই সাথে পুলিশের মোটরসাইকেল গাড়িসহ কয়েকশো অস্ত্র লুটপাট করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পুলিশ সদস্য বলেন, এই থানার প্রায় ৫ কোটি টাকার কমবেশি ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত পুলিশের বসার তেমন কোনো ব্যবস্থা হয়নি। তার মধ্যেও ১৫০ থেকে ২০০ নিয়মিত জিডি এবং অভিযোগ গ্রহণ করা হচ্ছে।
এই থানাটি রাজধানীর একটি গুরুত্বপূর্ণ থানা। কর্তৃপক্ষের এই থানাটি দ্রুত সংস্কার করা দরকার। পুলিশের ডিউটি করার জন্য যেমন সংস্কার দরকার তেমনি দরকার কর্ম পরিবেশ। মোহাম্মদপুর থানার জরুরী ডিউটি করার ৮টি গাড়ির মধ্যে ৪ টি গাড়িই জ্বালিয়ে দেয়া হয়।
এ ছাড়াও অগ্নি সংযোগ করা হয় পুলিশের বিভিন্ন দপ্তরের কয়েকটি গাড়িতে। পুলিশের জরুরী ৮ টি গাড়ির মধ্যে সেদিন ৪ টি গাড়িই পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বাকি ৪ টি গাড়িও ব্যাবহারের অনুপযোগী। এ অবস্থাতেও থেমে নেই পুলিশের সেবা।
বিজলি মহল্লার এক ব্যবসায়ী অভিযোগের সুরে বলেন, আমার অফিসে কয়েকদিন আগে কয়েকজন যুবক ঢুকে পড়ে। অফিসে ঢুকে তারা তাদের মতো মিটিং করলো, সবারই কাছে আগ্নেয়াস্ত্র ছিল। এটা দেখার পর আমি ভয়ে বাহিরে গিয়ে দাড়িয়ে ছিলাম। তবে তারা আমাকে কিছু বলেনি। তারা তাদের মতো মিটিং করে বের হয়ে গেছে। এই ব্যবসায়ী বলেন, গত ৫ আগস্টের পর থেকে তিনি ওই এলাকায় পুলিশের গাড়ি দেখেননি। তিনি বলেন, আমার অফিসের সামনে দিয়ে প্রতিদিন একবার না একবার পুলিশের যাতায়াত দেখতাম। তবে এখন আর দেখিনা।
সাধারণ মানুষের অধিকাংশ চাচ্ছেন আগের মতো পুলিশের সরব উপস্থিতি। ৫ ই আগস্টের পর থেকে পুলিশের অভাব প্রায় প্রতিটি নাগরিকই অনুভব করছে। স্থানীয়রা বলছেন পুলিশ থাকায় নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারতাম। জীবনের একটা নিরাপত্তা ছিলো। কিন্তু আজকাল ঘুমতো দুরের কথা, নিশ্চিন্তমনে কর্মক্ষেত্রে কাজও করতে পারছিনা। সব সময় আতঙ্কে থাকতে হয় বাসায় স্ত্রী-সন্তানদের নিরাপত্তার কথা ভেবে।
জামিল আহমেদ / জামিল আহমেদ
বিমানবন্দরের অগ্নিকাণ্ড নিয়ে পরিদর্শন, গণমাধ্যমকে ব্রিফ করলেন না মন্ত্রী
যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রেজাউল কবির পল
বসিলা গার্ডেন সিটিতে ছওয়াবের উদ্যোগে ২ হাজার পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ
কেআইবিতে সংস্কার কাজের টাকা নিয়ে বিভ্রান্তি
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে জিয়া সাইবার ফোর্স যুক্তরাষ্ট্রের শ্রদ্ধাঞ্জলি
গুলশান-বনানী ও হাতিরঝিল লেক উন্নয়নে রাজউক ও সিটি করপোরেশনের সমন্বিত জোরদার নির্দেশ
মোহাম্মদপুরে যুবদলের ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত
বনানী কবরস্থানের পাশে শহীদের স্পা সেন্টারে চলছে দেহব্যবসা ও মাদক বাণিজ্য
আরইবির সদস্য আব্দুর রহিম মল্লিকের বিরুদ্ধে অপপ্রচার
সবুজবাগ থানার এসআই সৈকত কাইয়ুমসহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রনালয়সহ চার দপ্তরে লিখিত অভিযোগ
মুগদার মানিকনগরে গভীর রাতে প্রাইভেটকার থেকে ৩২ কেজি গাঁজা পাচারের অভিযোগ, গাড়ি জব্দ
মিরপুরে পুলিশের বিশেষ অভিযানে জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেফতার