ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটে তিন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকের পদত্যাগের দাবীতে আন্দোলন


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২৫-৮-২০২৪ দুপুর ৩:৪৬

লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার দক্ষিণ জাওরানী আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়, আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয় এবং সদর উপজেলার মোগলহাট উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষকের পদত্যাগের দাবি আন্দোলন করেছে সাবেক-বর্তমান শিক্ষার্থী ও অভিভাবকগণ।

রবিবার(২৫ আগষ্ট) সকালে জেলার হাতিবান্ধা উপজেলার দক্ষিণ জাওরানি আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিনে পদত্যাগের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বিদ্যালয় সংলগ্ন বাজার প্রদক্ষিন করে। পরে বিক্ষোভকারীরা প্রধান শিক্ষকের অফিস কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এসময় প্রধান শিক্ষক জসিম উদ্দীনের নানা অনিয়ম ও দূর্ণীতি তুলে ধরে তার পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা। আন্দোলনরতরা জানান, প্রধান শিক্ষক জসিম উদ্দীন বাংলাদেশ আওয়ামী লীগের ভেলাগুড়ি ইউনিয়নের সহসভাপতি। তিনি বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, নিয়োগ বানিজ্য সহ নানা অনিয়ম করে আসছেন। আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে প্রধানশিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। এছাড়া বিদ্যালয়ের নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগ এনে উপজেলা প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।

এদিকে জেলার আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদুল আলমের বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থআত্মসাৎ, অনিয়ম, দূর্নীতি, এবং নিয়োগ বানিজ্যে প্রতারণা করার অভিযোগ তুলে পদত্যাগের দাবি জানিয়েছে ওই বিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষার্থীরা। এসময় অভিভাবকগণকে আন্দোলনে যোগ দিতে দেখা গেছে। এছাড়া লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট উচ্চ বিদ্যালের প্রধানশিক্ষক মোফাজ্জল হোসেনের বিরুদ্ধে দূর্ণীতিসহ নানা অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থী, শিক্ষক, বিদ্যালয়ের কর্মচারীসহ এলাকাবাসীরা।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন