গণঅভ্যুত্থানে আহতদের জন্য বেসরকারিভাবে সম্মানসূচক বিনামূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা চালু করল বিপিএস
শনিবার রাজধানীর ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর রুনী মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ১৯৭২সাল থেকে ফিজিওথেরাপি চিকিৎসকদের জাতীয় সংগঠন "বাংলাদেশ ফিজিওথেরাপি সোসাইটি (বিপিএস) "। এতে সার্বিক ব্যবস্হাপনা করে বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি এ্যাসোসিয়েশন (বিপিএ)।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন " বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলন "এর তিন কেন্দ্রীয় সহ সমন্বয়ক -এবি জুবায়ের, আবিদ হাসান রাফি এবং আবদুল্লাহ আল নোমান। বিপিএস ও বিপিএ এর প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি ডা. শান্তনু বাড়ৈ এর সঞ্চালনায় সংবাদ সম্মেলনটি শুরু হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিপিএস ও বিপিএ এর সাধারণ সম্পাদক ডা. মো: মিজানুর রহমান । লিখিত বক্তব্য থেকে জানা যায়- ১৯৬০ সালে বাংলাদেশে প্রফেসর ডা. আবুল হোসেন এর হাত ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফিজিওথেরাপি বিভাগ চালু হয়। পরবর্তীতে দেশের কয়েকটি হাসপাতালে এই বিভাগ চালু হলেও একমাত্র জাতীয় অর্থোপেডিক হাসপাতাল তথা পঙ্গু হাসপাতাল ছাড়া কোথাও এই ফিজিওথেরাপি বিভাগ আর টিকে নাই। এর কারন হিসেবে বলা হয় ২০০০সালের ভেতর সরকারিতে কর্মরত প্রফেসর ডা. মনিরুজ্জামান এর মত ফিজিওথেরাপি পেশার প্রাণপুরুষরা অবসরে চলে গেলে নতুন করে আর ফিজিওথেরাপিস্ট নিয়োগ না হওয়ায় শূন্যতার সুযোগ নিয়ে ডিপার্টমেন্টগুলো বেদখল হয়ে যায়।লিখিত বক্তব্য এটাও দাবি করা হয় বর্তমানে সরকারি কোনও হাসপাতালে "ফিজিওথেরাপিস্ট" পদে কোনও ফিজিওথেরাপিস্ট কর্মরত নাই । পঙ্গু হাসপাতালে যেই ফিজিওথেরাপি বিভাগটি চালু আছে তাও মেডিকেল টেকনোলজিস্ট দিয়ে যাচ্ছেতাই ভাবে চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয়। লিখিত বক্তব্য থেকে আরো জানা যায়,
সরকারিতে ফিজিওথেরাপিস্ট না থাকায় পুরো ফিজিওথেরাপি চিকিৎসা পেশাটা টিকে আছে বেসরকারিভাবে ফিজিওথেরাপি সেন্টার এবং সিআরপি এর মত দাতব্য ফিজিওথেরাপি প্রতিষ্ঠানকে কেন্দ্র করে। তাই ফিজিওথেরাপি চিকিৎসকরা আগামী এক মাস(২৫ শে আগষ্ট থেকে ২৫শে সেপ্টেম্বর পর্যন্ত) দেশের নির্ধারিত সেন্টারসমূহ থেকে আহত বীরদের ফিজিওথেরাপি চিকিৎসা বিনামূল্যে নেওয়ার অনুরোধ জানান। একই সাথে দীর্ঘমেয়াদী পূনর্বাসনের জন্য ফিজিওথেরাপি দীর্ঘদিন লাগবে বিধায় সরকারিতে অতি দ্রুত ফিজিওথেরাপিস্ট নিয়োগের মাধ্যমে ফিজিওথেরাপি চিকিৎসা চালু করার দাবি করেন নেতৃবৃন্দ।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন কেন্দ্রীয় সহসমন্বয়ক ফিজিওথেরাপি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান আহত বীরদের জন্য ফিজিওথেরাপি চিকিৎসা ফ্রি করে দেওয়ার জন্য। এছাড়া তাঁরা আরো ধন্যবাদ দেন এই জন্য যে ফিজিওথেরাপি চিকিৎসকরা অনেক পেশাজীবিদের মত পথেঘাটে আন্দোলন করে অস্হিশীলতা সৃষ্টি না করে সাংবাদিকদের মাধ্যমে সরকারের কাছে তাদের যৌক্তিক দাবি তুলে ধরেছেন। এছাড়া
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় সহসমন্বয়ক আবিদ হাসান রাফি বলেন "দেশে সঙ্গীত শেখার জন্যও সরকারি সঙ্গীত কলেজ আছে,সেখানে একটি সরকারি ফিজিওথেরাপি কলেজ থাকাটা প্রয়োজন "। এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায় ১৯৯৮সালে সরকারি অনুমোদন পাওয়া সরকারি " বাংলাদেশ কলেজ অব ফিজিওথেরাপি " আজও বাস্তবায়ন হয় নি।
সংবাদ সম্মেলনে বেসরকারি সেন্টার সমূহ থেকে ফ্রি সেবা নিতে কোনও সমস্যা হলে এই কর্মসূচির সমন্বয়ক ডা. সাইফুল ইসলাম এর মুঠোফোনে(০১৭৮৭৫৯১৯৮৯) যোগাযোগ করতে বলা হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিপিএস ও বিপিএ সভাপতি ডা. মো. তৌহিদুজ্জামান, সহ- সভাপতি ডা. প্রদীপ কুমার সাহা,সহ-সভাপতি ডা. শফিউল্লাহ প্রধান, সহ-সভাপতি ডা. মো: মোসলেম পাটওয়ারী,যুগ্ন সাধারণ সম্পাদক ডা. দেলোয়ার হোসেন চৌধুরীসহ কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত
ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি