ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

লালমনিরহাটে নানা আয়োজনে শ্রী কৃষ্ণের জন্মতিথি উদযাপন


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২৬-৮-২০২৪ বিকাল ৬:১১

সারাদেশের ন্যায় লালমনিরহাটেও শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপিত হয়েছে। সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে সোমবার (২৬ আগস্ট) আর্চনা, আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালীর আয়োজন করে লালমনিরহাটের শ্রী শ্রী গৌরীশংকর গোসলা সোসাইটি।

শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে আলোচনা সভায়
বাংলাদেশ পূজা উৎপাদন কমিটি লালমনিরহাটের সভাপতি হীরালাল রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু। এসময় সভার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাটের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক আতাউর রহমান প্রমূখ। আলোচনা সভা ও র্যালীতে অত্র এলাকার সনাতন ধর্মাবলম্বীর কয়েকহাজার মানুষ উপস্থিত ছিলেন।

হিন্দু পুরান মতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তাদের আরও বিশ্বাস, দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন।

এমএসএম / এমএসএম

সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল

ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের নতুন সভাপতি শরীফ

বালাগঞ্জে ওপেন হাউজ ডে'র পরের দিন, বিভিন্ন মামলায় গ্রেফতার ৬ আসামী

দেশকে পরনির্ভরশীল হতে দিবো নাঃ ফারজানা শারমিন পুতুল

চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট, গ্যাস না পেয়ে সড়ক অবরোধ

মোহনগঞ্জ-তেতুলিয়া বেহাল সড়কে দুর্ভোগ চরমে

‎নিরাপদ খাদ্য সুনিশ্চিতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী

ধুনটে ধান ব্যবসায়ীদের দখলে মথুরাপুর হাট, যানজট চরমে

মুরাদনগরে ডাক্তারকে ‘ম্যাডাম-স্যার’ না বললেই রোগীদের পোহাতে হয় ভোগান্তি

নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের মাসিক সভা ও বনভোজন-সাংবাদিকদের মিলনমেলায় মুখর উজিরপুর দরগা

রায়গঞ্জে চালকলের লাইসেন্স-বরাদ্দে অনিয়মের অভিযোগ দিয়ে হুমকির মুখে পরিবেশ কর্মী

রাজস্থলীতে দীর্ঘ দিন ভোগান্তি যাত্রী সেবায় চালু হলো পিক-আপ সার্ভিস গাড়ি

নোয়াখালীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন