ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কেশবপুরে টানা বৃষ্টিতে হরিহর নদের পানি উপচে পড়ে জলাবদ্ধতা শুরু


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ২৭-৮-২০২৪ দুপুর ৪:২৩

যশোরের কেশবপুরে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ও হরিহর নদের উপচে পড়া পানিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা শুরু হয়েছে।

পৌরসভার মধ্যকুল খানপাড়া, আলতাপোল মীরপাড়া, বালিয়াডাঙ্গা মোড়লপাড়া, কেশবপুর সাহাপাড়া ও সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পানি ঢুকে পড়েছে। অতিরিক্ত বৃষ্টি ও নদের উপচে পড়া পানির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। 
সরেজমিন মধ্যকুল এলাকায় গিয়ে দেখা যায়, বাড়িঘরে পানি উঠে আসায় পানি বন্ধি হয়ে পড়ছে। সে কারণে বাড়ির মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। হরিহর নদের উপচে পড়া ও টানা বৃষ্টির কারণে পানি বাড়িঘরে ঢুকে পড়েছে। সময় থাকতে বাড়ির মালামাল অন্যত্র সরিয়ে নিতে হচ্ছে। আলতাপোল এলাকার অধিকাংশ মানুষ পানি বন্ধি হয়ে পড়ছে। বাড়ির উঠানেও এখন হাটু পানি। পানির মধ্য দিয়েই তাদের যাতায়াত করতে হচ্ছে। পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল হালিম বলেন, বালিয়াডাঙ্গা মোড়লপাড়া এলাকার মানুষের বাড়িতে পানি উঠে এসেছে। পানিবন্দি মানুষের তালিকা করা হচ্ছে।
পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, টানা বৃষ্টি ও হরিহর নদের উপচে পড়া পানিতে পৌরসভার মধ্যকুল খানপাড়া, আলতাপোল মীরপাড়া, বালিয়াডাঙ্গা মোড়লপাড়া ও কেশবপুর সাহাপাড়া এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। পৌরসভার পক্ষ থেকে পানিবন্দি পরিবারের তালিকা করার কাজ শুরু হয়েছে।
সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক  আলাউদ্দীন আলা বলেন, আমার ইউনিয়নের ব্যাসডাঙ্গা, মধ্যকুল, নতুন মূলগ্রামসহ বিভিন্ন এলাকায়ও পানি ঢুকে পড়েছে। আমি নিজে ঘুরে ঘুরে দেখেছি আরেকটু বৃষ্টি হলে তলিয়ে যাবে।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সুমন সিকদার বলেন, হরিহর নদে এখনো বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে আপার ভদ্রা নদী পলি পড়ে ভরাট হওয়ার কারণে হরিহরের পানি নিষ্কাশনে বাঁধা পেয়ে নদ তীরবর্তী কিছু নিচু অঞ্চলে ঢুকে গিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দ্রুত পানি নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আর ভারি বৃষ্টি না হয়। 

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক