পিরোজপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান
“শেখ হাসিনা দেশের বাইরে থেকে এখন আন্তর্জাতিক দুষ্টচক্রকে কাজে লাগানোর চেষ্টা চালাচ্ছে। চেষ্টা করছে দেশে অস্থিতীশীল পরিবেশ সৃষ্টি করতে। বিচারপতিদের একত্রিত করে বর্তমান সরকারকে অবৈধ ঘোষনা করতে চেয়েছিলো। তারা হিন্দু সম্প্রদায়কে মাঠে নামিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করেছে। আনসারদেরকে দিয়ে সচিবালয় ঘেরাও করতে নামিয়েছিলো। কিন্তু এসব চক্রান্তে সক্ষম হয়নি শেখ হাসিনা ও তার দল। তাদের চক্রান্ত ফাস হয়ে গেছে। আগামীতে তারা যদি চক্রান্ত করে তবে তা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, বিপ্লবী ছাত্র জনতা এবং জাগ্রত ছাত্রজনতা তা রুখে দিবে।” মঙ্গলবার দুপুরে পিরোজপুর সার্কিট হাউজ মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পিরোজপুরের ৪ পরিবারকে আর্থিক সহায়তা অনুষ্ঠানে বক্তব্য প্রদান কালে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এ সময় তিনি বলেন, হাসিনার চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।
নির্বাচন কবে অনুষ্ঠিত হবে সে প্রসঙ্গে তিনি বলেন, ১৫ বছরের জঞ্জাল একদিনে পরিস্কার করা যাবে না। নির্বাচনী পরিবেশ তৈরী করতে সময় দিতে হবে। তিনি বলেন, আমরা এমন নির্বাচন আর হতে দেবো না যে নির্বাচনে ভোট দিতে ভোটাররা যাচ্ছে আর ছাত্রলীগ যুবলীগ পুলিশ বলছে ভোট হয়ে গেছে বাড়ি চলে যান। আমরা দিনের ভোট আর রাতে হতে দিবো না। এমন একটি নির্বাচনের জন্য দেশটাকে স্থিতিশীল করতে হবে যেখানে জনগণ স্বস্তিতে চলবে শান্তিতে থাকবে কারো উপরে কোন জুলুম হবে না এমন একটি সুন্দর পরিবেশ তৈরী করতে হবে। এজন্য বর্তমান দায়িত্বশীলদের সময় দিতে হবে। সুন্দর পরিবেশ হওয়ার পরেই একটি নির্বাচন দিতে হবে।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। যারা অসুস্থ হাসপাতালে ভর্তি আমাদের জামায়াতের আমীরের সিদ্ধান্তে আমরা তাদের চিকিৎসার দায়িত্ব নিয়েছি। ১৫ বছরের জঞ্জাল সাফ করে এই দূর্নীতিবাজ প্রশাসনের সর্বস্তরে আওয়ামীলীগ যুবলীগের ক্যাডাররা বসে আছে তাদের সরিয়ে একটি পরিবেশ তৈরী করে নির্বাচন দেয়ার অনুরোধ জানাই।
অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত পিরোজপুরের ৪ পরিবারের প্রত্যেক পরিবারকে ২ লক্ষ টাকার চেক তুলে দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরোয়ার। পিরোজপুর জেলা জামায়াতের আমির তোফাজ্জেল হোসেন ফরিদ এর সভাপতিত্বে, জেলা সেক্রেটারি মোঃ জহিরুল হক এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল, পিরোজপুর জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুর রব, আল্লামা সাঈদী ফাউন্ডেশন এর সভাপতি শামীম সাঈদী এবং সহ-সভাপতি মাসুদ সাঈদীসহ জামায়াতের জেলা, উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা ও দোয়া মোনাজাত শেষে পিরোজপুরের মঠবাড়িয়া ও ভান্ডারিয়া উপজেলা নিহত চার জন শিক্ষার্থীদের পরিবারে দুই লাখ টাকা করে চেক বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী এর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ