মোহাম্মদপুর এলাকায় বহুতল ভবন থেকে পড়ে শ্রমিক নিহত
মোহাম্মদপুরে বহুতল ভবন থেকে পড়ে শ্রমিক নিহত। রাজধানীর মোহাম্মদপুর ৪০ ফিট বছিলা স্বপ্নধারা হাউজিং এলাকায় ১১ তলা একটি ভবনের ছাত থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছে। নিহত শ্রমিকের নাম মোঃ মনির হোসেন (৩৫) পিতা সিঢু সিকদার। গ্রামের বাড়ি দেবীদ্বার লালমোহন ভোলা। নিহত মনির হোসেন ক্রেন মেশিনের কাজ করতো। (২৭ আগস্ট মঙ্গলবার) সকাল ৮ টায় ওই ভবনের ছাঁদে কাজ করার সময় দুর্ঘটনাজনীত কারণে ১১ তলা ভবনের ছাঁদ থেকে নিচে পড়ে যায়। এসময় তার সহকর্মীরা তাঁকে উদ্ধার করে শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের লাশ শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রয়েছে বলে জানা যায়।
স্থানীয়রা বলেন শ্রমিক নিহত হওয়া ভবনটির নিরাপত্তা বলয় ছিলো না। মোহাম্মদপুর এলাকায় এরকম শত শত বিল্ডিং অব্যবস্থাপনায় বহুতল ভবন নির্মাণ হচ্ছে। বিল্ডিং থেকে পড়ে কোনো শ্রমিক নিহত হলে ৪ / ৫ লাখ টাকা দিয়ে মিমাংসা করে থাকে বিল্ডিং মালিকরা।
এ বিষয় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইফতেখার হাসান বলেন, মোহাম্মদপুর এলাকায় একটি অসাবধানতার কারণে দুর্ঘটনায় একজন শ্রমিক নিহত হয়েছে বলে খবর পেয়েছি। নিহতের স্বজনরা থানায় এসেছিলেন আইনগত যে, সহযোগিতা করা দরকার সেটি আমরা করছি। ওসি আরো বলেন এবিষয় একটি অপমৃত্যুর মামলা হয়েছে, মামলা নং ৫৪/ ২৭
এমএসএম / এমএসএম
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ