লালমনিরহাটে সাবেক সংসদ সদস্যের দায়ের করা মামলার রায়ে খালাস পেলেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক, প্রকাশকসহ তিন সাংবাদিক
গত ৯ এপ্রিল ২০১৪ সালে দেশের সর্বাধিক প্রচারিত প্রথম সারির জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় "রেশন ডিলার সাবেক প্রতিমন্ত্রী মোতাহারের শত কোটি টাকা " শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের জেরে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজাম, প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী এবং পত্রিকাটির লালমনিরহাট প্রতিনিধি রেজাউল করিম মানিকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী, পরবর্তীতে লালমনিরহাট-১ আসনের সাবেক এমপি ও লালমনিরহাট জেলা আওয়ামিলীগ সভাপতি মোতাহার হোসেন। মামলার দীর্ঘ শুনানি শেষে রায় দেয় বিজ্ঞ আদালত। রায়ে সকল আসামীকে খালাস প্রদান করা হয়।
বুধবার(২৮ আগষ্ট) দুপুরে লালমনিরহাটের বিজ্ঞ সিনিয়র আমলী আদালত-৪(হাতিবান্ধা) এর বিচারক মোঃ ইসরাফিল আলম এ রায় দেন।
আদালত ও এজাহার সূত্রে জানা গেছে, লালমনিরহাট জেলা আওয়ামিলীগ সভাপতি সাবেক সংসদ সদস্য মোতাহার হোসেন এমপিকে নিয়ে গত ৯ এপ্রিল ২০১৪ সালে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদক প্রতিবেদনে মোতাহার হোসেনের নানা দূর্নীতি তুলে ধরেন। এছাড়া প্রভাব খাটিয়ে অর্থবিত্তের মালিক বনে যাওয়ার তথ্য উপস্থাপন ও সাবেক ওই সংসদ সদস্যের নিকটাত্মীয়দের প্রভাব উপস্থাপন করেন। এতেই ক্ষিপ্ত হয়ে মোতাহার হোসেন বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজাম, প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী এবং লালমনিরহাট প্রতিনিধি রেজাউল করিম মানিকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলাটির দীর্ঘ শুনানি শেষে সম্পাদক, প্রকাশক ও লালমনিরহাট প্রতিনিধিকে খালাস প্রদান করে আদালত।
বাংলাদেশ প্রতিদিন পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি রেজাউল করিম মানিক বলেন, অনুসন্ধানি প্রতিবেদনের জেরে লালমনিরহাট জেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক, প্রকাশক ও আমাকে জড়িয়ে একটি মিথ্যা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে মামলার রায়ে মামলাটির রায় হয়। সম্পাদক, প্রকাশক এবং আমি খালাস পাই। তিনি বলেন, সত্যের জয় সবসময়। মামলা দিয়ে গণমাধ্যমকর্মীদের কন্ঠরোধ করা অসম্ভব।
মামলার রায়ে খালাস পাওয়া আসামী পক্ষের আইনজীবী অ্যাডঃ সামছুল আলম মিলন বলেন, আদালত দীর্ঘ শুনানি শেষে তিনজনকেই খালাস প্রদান করেছেন। রায়ে সন্তোষের কথা জানান আইনজীবী।
T.A.S / T.A.S
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত