উপদেষ্টার নির্দেশনার পরে নির্মম নির্যাতনের শিকার হাতিটি উদ্ধার করলো বন বিভাগ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশে সম্প্রতি নির্মমভাবে পিটুনির শিকার হওয়া একটি হাতিকে বৃহস্পতিবার ভোরে নিয়ন্ত্রণে নিয়েছে বন বিভাগ। কুমিল্লার দাউদকান্দিতে আহত হাতিটিকে দেবিদ্বারের বাখরাবাদ গ্যাস ফিল্ড এলাকায় সনাক্ত করা হয়। রাতভর প্রচেষ্টার পর মুরাদনগরের সোনাউল্লাহ গ্রাম থেকে হাতিটিকে উদ্ধার করা হয়। প্রাথমিক স্বাস্থ্যপরীক্ষা শেষে হাতিটিকে গাজীপুর সাফারি পার্কে পাঠানো হয়েছে।
মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান বন সংরক্ষকের তদারকিতে কুমিল্লার বন বিভাগ এবং ভলানটিয়ারদের সহায়তায় হাতিটিকে শনাক্ত করা হয়। মাহুতের অসহযোগিতায় পরিস্থিতি জটিল হলেও বৃহস্পতিবার সকালে তাকে আটক করে হাতিটিকে নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে উদ্ধার টিম হাতিটিকে নিয়ে গাজীপুর সাফারি পার্কের উদ্দেশ্যে রওনা করেছেন। এছাড়া হাতির মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, বর্ণিত হাতিটিকে নির্মমভাবে পিটুনির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিষয়টি মন্ত্রণালয়ের উপদেষ্টার নজরে আসলে তিনি হাতিটিকে জরুরিভিত্তিতে উদ্ধারের জন্য নির্দেশ প্রদান করেন। উপদেষ্টার নির্দেশনার পর বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, কুমিল্লা বন বিভাগ ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় হাতিটিকে উদ্ধার করা হয়।
Sunny / Sunny
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ