ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

কেশবপুরে হত দরিদ্রদের মাঝে বিনামূল্যে ভ্যান গাড়ি বিতরণ


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ৩১-৮-২০২৪ দুপুর ১২:৫৮
যশোরের কেশবপুরে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বিনা মূল্যে ভ্যান গাড়ি বিতরণ করা হয়েছে। 
 
শনিবার সকালে উপজেলার পাঁজিয়া বাজার রুপালী ব্যাংকের নীচতলায় পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে প্রতিষ্ঠানের সভাপতি পাঁজিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অনুকুল চন্দ্র মন্ডল এর সভাপতিত্বে ও পরিচালক বাবুর আলী গোলদারের সঞ্চালনায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে প্রতিষ্ঠানের হলরুমে ওই ভ্যান গাড়ি বিতরণ করা হয়। অনুষ্ঠানের পাঁজিয়া ইউনিয়নের ৯ জন প্রান্তিক জনগোষ্ঠী হত দরিদ্রদের হাতে (পায়ে চালিত) ভ্যান গাড়ির চাবি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এসময় ৯ টি (পায় চালিত) ভ্যান ৯ জনকে প্রদান করা হয়। 
প্রধান অতিথির বক্তৃতা করেন, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চচেয়ারম্যান মকবুল হোসেন মুকুল। বিশেষ অতিথির বক্তৃতা করেন, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক উজ্জ্বল ব্যানার্জী, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক তাপস দে, পাঁজিয়া ইউপি সদস্য রেজাউল ইসলাম, সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ সভাপতি নজরুল ইসলাম খান, প্রেসক্লাব কেশবপুর সহ-সভাপতি পরেশ চন্দ্র দেবনাথ ও  দপ্তর সম্পাদক সোহেল পারভেজ, দশকাউনিয়া সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক দীন মোহাম্মদ, যশোর জজকোর্ট আইনজীবী সহকারী ইউনুস আলী, সমাধান এনজিও কর্মী ও সাংবাদিক সিদ্দিকুর রহমান, গড়ভাঙ্গা মানবিক উন্নয়ন সংস্থার পরিচালক মোসলেম উদ্দিন, কেশবপুর উপজেলা খেলাঘর আসরের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় সহকারী শিক্ষক শহিদুল ইসলাম, ২৭ বিল বাঁচাও আন্দোলন কমিটির সদস্য আব্দুল গফফার প্রমুখ। 
উপকারভোগীরা হলেন, আরাধন দাস, রবিউল ইসলাম, বিশ্ব বিশ্বাস, মোমজেদ হোসেন, কামরুল ইসলাম, রবিউল মোড়ল, শামছুর রহমান, রমেশ ও দেব্রত।
 
উপকাভোগী আরাধন দাস বলেন, আমি আজ ভ্যান গাড়ি পায়ে খুব উপকৃত হলাম। খুব খুশি হয়েছি। সংস্থার পরিচালক বাবুর আলী গোলদার  চির অমর হোক। 

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা