ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বেনাপোলে বিজিবির অভিযানে ফেন্সিডিলসহ ছাত্রলীগ নেতা আটক


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ৩১-৮-২০২৪ বিকাল ৫:৪৭

 যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ শেখ মফিজুর রহমান (২৯) নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সে বাংলাদেশ ছাত্রলীগের শার্শা উপজেলা শাখার সাবেক সভাপতি ও বেনাপোল পৌর ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক। এছাড়াও দৈনিক নাগরিক ভাবনার শার্শা উপজেলা প্রতিনিধি এবং জাতীয় সংবাদিক সংস্থার শার্শা শাখার দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করে আসছে।  
শনিবার (৩১ আগষ্ট) বুজতলা টু পান্তাপাড়া ব্রিজের উপর থেকে ১০০ বোতল ফেন্সিডিল ও হোন্ডা মটরসাইকেল  সহ তাকে আটক করা হয়। আটক শেখ মফিজুর রহমান মফিজ বেনাপোল পোর্ট থানার গাজীপুর গ্রামের মৃত শওকত আলীর ছেলে। বেনাপোল আমড়াখালী কোম্পানী কমান্ডার মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বেনাপোল সীমান্তে হতে যশোরগামী কয়েকজন মাদক ব্যবসায়ী গ্রামের পথ ব্যবহার করে মটরসাইকেল যোগে ফেন্সিডিল নিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি আভিযানিক দল পান্তাপাড় ব্রিজের উপর অভিযান পরিচালনা করে শেখ মফিজুর রহমান মফিজ নামে ১ জনকে আটক করে। এসময় মফিজের ঘাড় ব্যাগ থেকে উদ্ধারপূর্ব ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিল ও বাইকের সিজার মূল্য ২,১১,৫০০/-(দুই লক্ষ এগারো হাজার পাঁচ শত টাকা)। তিনি আরও জানান বর্তমান যশোর-বেনাপোল মহাসড়কে আমড়াখালী চেকপোষ্টে বিজিবির নজরদারী কড়াকাড়ি করায় মাদক ব্যবসায়ীরা গ্রামের পথ অবলম্বন করছে। 
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, মাদক নির্মূলে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি রাখা হয়েছে। আটক আসামিরা সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে বিভিন্ন অবৈধ পন্থায় স্বল্প মূল্যে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয় করে যশোর সহ দেশের বিভিন্ন জেলায় অধিক দামে সরবরাহ সহ বিক্রয় করে থাকে। তাছাড়া মাদক ব্যবসায়ীরা মাদক পাচারে এই সীমান্তকে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করে আসছে। ফেন্সিডিল সহ আটক মফিজ একটি পত্রিকার কার্ড বহন করে তার ব্যবহারিত মটরসাইকেলে স্টিকার লাগিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর চোঁখ ফাঁকি দিয়ে দীর্ঘদিনধরে ব্যবসা পরিচালনা করে আসছে। আটক মফিজের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

 

এমএসএম / এমএসএম

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন