সাবেক এমপি খৈয়মের বহিষ্কারের দাবী জানিয়েছে রাজবাড়ীতে জেলা বিএনপি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে দল থেকে বহিষ্কারের দাবী জানিয়েছে রাজবাড়ী জেলা বিএনপি। শনিবার রাজবাড়ী জেলা সদরের গোয়ালন্দ মোড়ে স্থানীয় বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপি’র নের্তৃবৃন্দ এ দাবী জানান। রাজবাড়ী জেলা বিএনপি’র আহবায়ক এ্যাড. লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. কামরুল আলম, যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি এ্যাড. আসলাম মিয়া, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আবুল হোসেন গাজী, সদস্য সচিব মজিবর রহমান, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ তোফাজ্জেল হোসেন মিয়া, সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল, পৌর বিএনপির সাবেক সভাপতি দুলাল চৌধুরী, স্বেচ্ছাসেবক দল নেতা আক্কাছ আলী, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম রোমান প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা বলেন, ২০০০ সালে ওয়ার্কার্স পার্টি থেকে বিএনপিতে যোগদান করে মনোনয়ন বাগিয়ে নিয়ে এমপি হন আলী নেওয়াজ খৈয়ম। অথচ গত ১৭ বছরে রাজবাড়ীর কোন আন্দোলন সংগ্রামে তার কোন উপস্থিতি লক্ষ্য করা যায়নি। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. কামরুল আলম অভিযোগ করেন, বর্তমান আহবায়ক কমিটি ৫০ টি সভা করেছে। কিন্তু আলী নেওয়াজ খৈয়ম জেলা আহবায়ক কমিটির একজন সদস্য হিসেবে মাত্র একটি সভায় উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, গত ৫ আগস্ট আওয়ামী দুঃশাসনের কবল থেকে দেশ পুনর্বার স্বাধীন হওয়ার পর সুযোগ বুঝে আলী নেওয়াজ খৈয়ম উড়ে এসে রাজবাড়ীতে ত্রাস ও লুটপাটের রাজত্ব কায়েম করেছে। তিনি আরও অভিযোগ করেন, বৈধ কমিটি থাকা সত্ত্বেও আলী নেওয়াজ খৈয়ম জেলার বিভিন্ন স্থানে তথাকথিত সংস্কারপন্থী ও ওয়ার্কার্স পার্টির সাবেক নেতা- কর্মীদের নিয়ে পৃথক সভা সমাবেশ চালিয়ে যাচ্ছেন। যা কোনভাবেই মেনে নেয়া যায়না। এসব কর্মকান্ড দলীয় শৃঙ্খলা বিরোধী উল্লেখ করে অবিলম্বে তার বহিষ্কারের দাবী জানান হয়।
রাজবাড়ী জেলা বিএনপি’র আহবায়ক এ্যাড. লিয়াকত আলী বলেন, সাবেক এমপি আলী নেওয়াজ খৈয়ম সাংগঠনিক স্বেচ্ছাচারিতা শুরু করেছেন। তিনি কখনই আন্দোলন সংগ্রামে ছিলেন না। কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি এ্যাড. আসলাম মিয়া বলেন, ২০২৩ সালের ১৮ জুলাই রাজবাড়ী জেলা বিএনপি অফিসে জনসভা চলাকালে সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন গাজীকে আওয়ামী সন্ত্রাসীদের সহায়তায় সাবেক এমপি খৈয়ম নির্মমভাবে হামলা চালিয়ে তাকে রক্তাক্ত করেছিল। বর্তমান সময়ে তার অব্যাহত চাঁদাবাজী ও দখলদারিত্বের কারণে রাজবাড়ীতে বিএনপির ভাবমূর্তি চরমভাবে ব্যাহত হচ্ছে। দলের বিজয় ধরে রাখতে অবিলম্বে সাবেক এমপি খৈয়মের বহিষ্কার দাবী করেন তিনি।
T.A.S / T.A.S
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম
কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ
হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান
চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি
বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার
আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়
বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার
রায়গঞ্জে নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা
প্রবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা
লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত