ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বেনাপোল বন্দরে পরিচালক নিয়োগ


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ১-৯-২০২৪ দুপুর ২:১

 দীর্ঘ ১০ মাস অতিবাহিত হওয়ার পর বেনাপোল বন্দরে নতুন পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ। বেনাপোল বন্দরে পরিচালক হিসাবে নিয়োগ পেয়েছেন অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ ইকতিদার আলম। বৃহস্পতিবার (২৯ আগষ্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু এর স্বাক্ষরিত এক চিঠিতে বেনাপোল স্থলবন্দরের নতুন পরিচালকের দায়িত্ব আদেশ হয়। আগামী দুই-এক দিনের মধ্যে বন্দরে তিনি দায়িত্ব নেবেন বলে জানা গেছে। বেনাপোল বন্দরের সহকারী পরিচালক কাজী রতন বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, বেনাপোল বন্দরে গত ২০২৩ সালের ১০ অক্টোবর ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) মোঃ রেজাউল করিম দায়িত্ব নেন। দীর্ঘ ১০ মাস পরিচালক শুন্য এই বন্দর নানা সমস্যায় জর্জারিত হয়ে পড়ে। নাম প্রকাশ না করার শর্তে বন্দরের এক কর্মকর্তা বলেন উপ-পরিচালক রেজাউল করিম স্যারের সাথে বন্দরের চেয়ারম্যানে জিল্লুর রহমানের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক সেই কারনে দীর্ঘ ১০ মাস তাকে বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে নিয়োগ দিয়ে রেখেছিলেন।  শুধু ব্যাক্তিগত কাজে লাগিয়ে দেশের বৃহত্তম এই বন্দরে পরিচালকবিহীন থাকায় দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি। বন্দরের ব্যবসায়ীরা জানান,আমদানি-রফতানি বিষয়ে  ভারপ্রাপ্ত পরিচালক রেজাউলের কাছে গেলে তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারে না। ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে ঢাকা থেকে সিদ্ধান্ত এনে তারপর সিদ্ধান্ত দিতেন। এতে করে আমাদের কাজের খুব ক্ষতি হয়েছে। বন্দরে নতুন পরিচালক নিয়োগ দেওয়ায় সংশিষ্ট মন্ত্রাণালয় সহ উর্দ্ধতন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। 

এমএসএম / এমএসএম

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন