পটুয়াখালীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়
পটুয়াখালী প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ। সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, চাঁদাবাজ ও মাদকদ্রব্য নির্মূলে তার নেতৃত্বে গুরত্ব সহকারে পুলিশ দায়িত্ব পালন করবে। এবিষয়ে সাংবাদিকদের আস্বস্ত করেছেন পুলিশ সুপার। তিনি আরও বলেন, বর্তমানে অনেক স্কুল শিক্ষার্থীরা অপরাধে জড়িয়ে যাচ্ছে, এবিষয়ে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। এই সভায় যা আলোচনা হয়েছে আপনাদের লেখার মাধ্যমে অভিভাবকরা সচেতন হবে, এবিষয়ে সাংবাদিকদের ভূমিকা অনেক। এসময় শৃঙ্খলা রক্ষার সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
মতবিনিময় সভায় পটুয়াখালীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গোলাম কিবরিয়া, সাবেক সভাপতি স্বপন ব্যানার্জী, সাবেক সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয় ও সাবেক সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্সসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা।
T.A.S / T.A.S
ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাট সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজে আলোচনা সভা
আবারও ব্রহ্মপুত্রের ডানতীর রক্ষা বাঁধে ভাঙন জরুরী মেরামত কাজে অনিয়মের অভিযোগ
বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে অভয়নগরে সচেতনতামূলক কর্মশালা
নবীনগরের বাঙ্গরা বাজারে উচ্ছেদ অভিযান: একপক্ষের স্থাপনা ভাঙার অভিযোগ, নেপথ্যে ইন্ধনের গুঞ্জন
কুমিল্লায় জুলাই শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত করলেন জামায়াত নেতৃবৃন্দ
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গৃহবধূর পা বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি
মিরসরাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়মের অভিযোগ
ভ্রাম্যমাণ আদালতের অভিযান তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
দাউদকান্দি নিসচার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
গ্যারেজ লুট মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতা সামিরের তথ্যে মিলল ৫ অটোরিকশা
রাজনগরে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ
ইকনের পাশে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন