পটুয়াখালীতে ড্রোনের মাধ্যমে ভূমি জরিপ বন্ধের দাবীতে কৃষকদের মানববন্ধন
পটুয়াখালীতে ক্রটিযুক্ত হয়রানিমূলক ডিজিটাল (ড্রোন দ্বরা) ভূমি জরিপ বন্ধ করার জন্য সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ইটবাড়িয়া মৌজায় জেএল নং -৪০ এলাকার শত শত ভুক্তভোগী কৃষকদের বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন।
সোমবার (২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় পটুয়াখালী জেলার সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ইটবাড়িয়া মৌজায় জেএল নং -৪০ এলাকায় ক্রটিযুক্ত ডিজিটাল ভূমি জরিপ বন্ধ করার দাবীতে ইটবাড়িয়া দুই নম্বর ব্রিজ থেকে শত শত ভুক্তভোগী বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে মানববন্ধন করেন। ঘন্টাব্যাপী মানববন্ধনকালে ইটবাড়িয়া ইউনিয়নের ইটবাড়িয়া মৌজায় জেএল নং -৪০ এলাকায় ক্রুটিযুক্ত হয়রানিমূলক ডিজিটাল ভূমি জরিপ বন্ধ করার দাবীতে বক্তব্য রাখেন ভূক্তভোগী মো. ইউসুফ আলী তোতা, শাহ আলম গাজী, নাসির গাজী, গিয়াস উদ্দিন হাওলাদার, মো. নিয়াজ ফরাজী, মোশারেফ হোসেন, কামাল হাওলাদার, বাকি বিল্লাহ, নিয়াজ ফরাজী প্রমুখ।
বক্তারা বলেন বিগত সরকার সময় ২০২২ সালে ইটবাড়িয়া মৌজায় ড্রোন ম্যাপের মাধ্যমে ভূমি জরিপ কার্যক্রম পরিচালনায় নানাবিধ সমস্যার সৃষ্টি হওয়ায়, এ জরিপ কাজ বন্ধ করার দাবীতে ২০২৩ সালের ৭ এপ্রিল ইটবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকার শত শত মানুষ মানববন্ধন করা হয়। একই দাবীতে ২০২৩ সালের ২৫ মে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হলেও অজ্ঞাত কারনে ড্রোন ম্যাপের মাধ্যমে ক্রটিযুক্ত ভূমি জরিপ বন্ধ করা হয়নি। ড্রোন ম্যাপের মাধ্যমে জনগনকে বিভিন্ন প্রকার হয়রানি, জরিপ কর্মকর্তারা জরিপের নামে অবৈধভাবে অর্থ নিয়ে সঠিকভাবে আইল সীমানা না করে একজনের একদাগের জমি একাধিক দাগ সৃষ্টি এবং অন্যের নামে জরিপ কার্যক্রম চালাইতে থাকে। ড্রোন ম্যাপের সময় কোনধরনের প্রচার মাইকিং না করে ক্রটিযুক্ত জরিপ করে এলাকার শত শত মানুষকে জমি থেকে বঞ্চিত করেই ক্ষান্ত হয়নি। জরিপকারীরা অর্থের বিনিময়ে একজনের ভূমি অন্যজনের নামে রেকর্ড করায় এলাকায় গরীব মানুষের মধ্যে মারামারি, হানাহানি, মামলা মোকদ্দমায় মানুষ নিঃস্ব হচ্ছে, গরীব থেকে আরো গরীব হচ্ছে। তাই ক্রুটিযুক্ত ডিজিটাল ভূমি জরিপ বন্ধ করার জন্য জোর দাবী করেন বক্তারা।
পরে ভুক্তভোগী কয়েকজন জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম এর কাছে উক্ত দাবী সম্বলিত একটি স্মারকলিপি পেশ করেন। জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহন করে দাবী বিবেচনার আশ্বাস দেন।
T.A.S / T.A.S
নেত্রকোণার সীমান্তে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় মদ ও কম্বল জব্দ
গলাচিপায় যমকালো আয়োজনে গনঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে
রৌমারীর ব্রহ্মপুত্র নদের গর্ভে কাঁচা ধান ও বসতবাড়ি-দিশেহারা ২০টি ক্ষতিগ্রস্ত পরিবার
মির্জাগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা
নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা
রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমানের দাফন
মান্দায় উন্মুক্ত লটারির মাধ্যমে আরআরএমইপি প্রকল্পের নারী শ্রমিক নিয়োগ কার্যক্রম শুরু
খালিয়াজুরীতে ধনু নদে অবৈধ মাছের ঘের, ব্যাহত নৌ চলাচল ও জেলেদের জীবিকা
ধনবাড়ীতে দারুল উলূম মাদ্রাসার প্রথম হাফেজ গোলাম রাব্বানীর সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও গ্রাহক হেনেস্তার অভিযোগ
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান