বিনা চিকিৎসায় ঢামেকে দীপ্ত'র মৃত্যু,সহপাঠীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রতিবাদে মানববন্ধন
বিনা চিকিৎসায় দীপ্তর অকাল মৃত্যুর সঠিক তদন্ত ও সহপাঠীদের বিরুদ্ধে হয়রানি মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে গাইবান্ধা শহরের ডি বি রোডের, গানাস মার্কেটের সামনে গাইবান্ধাবাসীর আয়োজনে এ প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, নিহত দীপ্তর বাবা শহিদুল ইসলাম মাজু , বোন মারজিয়া ইসলাম, ভাই বাঁধন ইসলাম, শাওন ইসলাম, বন্ধু তামজিদ রায়হান শিথিল, রাশেদ বাবু, তন্ময়, শ্রাবণ, আব্দুল্লাহ সানি, সুমন মিয়াসহ অন্যরা।
দীপ্তর বাবা শহিদুল ইসলাম মাজু বলেন, আমার ছেলেকে ৭০০০ হাজার টাকার জন্য হারিয়েছি এরপর তার বন্ধুরা এরকম অকাল মৃত্যুর বিচার মেডিকেল কর্তৃপক্ষের কাছে চাইতে গেলে তারা গাফিলতির কথা স্বীকার না করেই উল্টো মিথ্যা বানোয়াট মামলা দিয়ে আমার ছেলে মৃত দিপ্তর বন্ধু ছোট ভাই ও স্বজনদের ফাঁসানোর চেষ্টা করছেন। ইতিমধ্যে সঞ্জয় পালকে গাইবান্ধা পুলিশ আটক করেছে এই ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে বিনা চিকিৎসার কারণে ছেলেকে হারিয়েছি যারা এসবের সাথে জড়িত তাদের বিচার দাবি করছি ।
জরুরি বিভাগের মেঝেতে ৯ ঘণ্টা ফেলে রাখা হয় দীপ্তকে। তারপর তার মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় মৃত্যু হয়েছে বলে দাবি করেন তারা। এছাড়াও বিনা চিকিৎসায় মৃত্যুর বিষয়টি ভিন্ন খাতে নিতেই মামলা করা হয়েছে বলে জানান নিহত দীপ্তর বাবা ও তার বন্ধুরা। এ ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান তারা এবং সুষ্ঠু তদন্তের করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন তারা।
এছাড়া দীপ্তর খালাতো ভাই মিশকাতুল আনোয়ার আরো বলেন, ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকের অবহেলার কারণেই দীপ্তর অকাল মৃত্যু হয়েছে।অক্সিজেনের টাকা হাসপাতালকে না দেওয়ার কারণেই আমার ভাইয়ের মৃত্যু হয়েছে। সেদিন যেসব কর্মকর্তা ও ডাক্তার কর্মরত ছিলেন তাদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি। তাদের মামলাটি একটি বানোয়াট মামলা।
T.A.S / T.A.S
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত