জয়পুরহাটে সদর থানার লুট হওয়া অস্ত্রসহ অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু
জয়পুরহাটে নির্ধারিত সময়ের মধ্যে ৩৯ টি আগ্নেয়াস্ত্রের মধ্যে সব কয়েকটি সংশ্লিষ্ট থানায় জমা হয়েছে। জয়পুরহাটের জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও ধর্ণাঢ্য ব্যক্তিরা নিজেদের ব্যক্তিগত সুরক্ষায় ৩৯ টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দিয়েছিল জেলা ম্যাজিষ্ট্রেট। ২০০৯ সাল থেকে বিগত সরকারের আমলে তাঁরা আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেয়েছিলেন। বর্তমান অন্তবর্তীকালীন সরকার বেঁধে দেওয়া সময় গত ৩ সেপ্টেম্বরের মধ্যে তাঁরা ৩৯ টি আগ্নেয়াস্ত্রই সংশ্লিষ্ট থানায় জমা দিয়েছেন। লাইসেন্স প্রাপ্ত কোন আগ্নেয়াস্ত্র বাহিরে নেই বলে জেলা প্রশাসকের কার্যালয়ের জুড়িসিয়াল মুন্সিখানা শাখা সূত্র জানিয়েছে। তবে জয়পুরহাট সদর থানার লুট হওয়া সাতটি আগ্নেয়াস্ত্র ও অবৈধ আগ্নেয়াস্ত্র বাহিরে রয়েছে। এসব আগ্নেয়াস্ত্র উদ্ধারে যৌথ বাহিনী অভিযান শুরু করেছে।
জেলা প্রশাসন ও জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জয়পুরহাটে গতকাল বুধবার থেকে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও র্যাবের সমন্বয়ে যৌথ বাহিনী অভিযান শুরু করে। যৌথ বাহিনী ওইদিন বিকেলে শহরের খঞ্জনপুর, হিচমী, বাইপাসসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টহল দিয়েছে। লাইসেন্স প্রাপ্ত কেউ আগ্নেয়াস্ত্র জমা দেননি এমন আগ্নেয়াস্ত্র উদ্ধারের গুরুত্ব দেওয়া হচ্ছে। জয়পুরহাটে লাইসেন্স প্রাপ্ত সবগুলো আগ্নেয়াস্ত্র জমা হয়েছে। এখন সদর থানার লুট হওয়া সাতটি আগ্নেয়াস্ত্র ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে যৌথ অভিযান চালানো হবে।
জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানার দায়িত্বে থাকা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুর রউফ বলেন সরকারি নির্দেশনা মোতাবেক লাইসেন্স প্রাপ্ত সবাই আগ্নেয়াস্ত্র জমা দিয়েছেন।
জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম বলেন, যৌথ অভিযান শুরু হয়েছে। আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রাপ্তরা সবাই তাঁদের আগ্নেয়াস্ত্র জমা দিয়েছেন। কিন্তু সদর থানার লুট হওয়া সাতটি আগ্নেয়াস্ত্র ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে যৌথ অভিযান অব্যাহত থাকবে।
T.A.S / T.A.S
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ