ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কেশবপুরে ভুয়া মেজর মোয়াজ্জেম কবীর গ্রেফতার


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ৭-৯-২০২৪ দুপুর ৩:১৫

যশোরের কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মোয়াজ্জেম কবীর (৩৭) নামের এক ভুয়া মেজরকে গ্রেফতার করেছে। ওদুদ সরদার বাদি হয়ে কেশবপুর থানায় একটি মামলা করেন। যার মামলা নং-৯।
গত ৬ সেপ্টেম্বর সকালে উপজেলার সীমান্তবর্তী বগা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার শেখপাড়া গ্রামের শেখ আলী হোসেন এ ছেলে। তার বিরুদ্ধে কেশবপুর উপজেলার বুড়ুলি গ্রামের ওদুদ সরদার (৫৭) বাদী হয়ে থানায় ভুয়া মেজর পরিচয় দিয়ে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে টাকা আত্মসাৎ করার অভিযোগে একটি মামলা করেন। 

থানা ও মামলা সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার শেখপাড়া গ্রামের শেখ আলী হোসেন এর ছেলে মোয়াজ্জেম কবীর সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে বিভিন্ন এলাকার লোকজনকে সেনাবাহিনীতে চাকুরি দেওয়ার কথা বলে ইতিমধ্যে প্রচুর টাকা আত্মসাৎ করে। সে ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো। সেই সুবাদে মোয়াজ্জেম কবীর এর সাথে কেশবপুর উপজেলার বুড়ুলি গ্রামের ওদুদ সরদার এর পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে ওদুদ এর ছেলে বিল্লাল হোসেন (২২) কে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরী দেওয়ার কথা বলে গত ২০১৯ সালের ১৪ আগষ্ট বুড়ুলি গ্রামের ওদুদ এর বাড়িতে বসে এক চুক্তিপত্রের মাধ্যমে নগদ ২'লক্ষ টাকা গ্রহণ করে পরবর্তীতে বারুইহাটি গ্রামের আবু বক্কার এর উপস্থিতিতে আরো ১'লক্ষ টাকা গ্রহণ করে। কিন্তু মোয়াজ্জেম কবীর বিল্লাল হোসেনকে চাকুরি দিতে ব্যর্থ হয়। দীর্ঘদিন ধরে চাকরি দিতে না পারায় ৩ লক্ষ টাকা মোয়াজ্জেম কবীর কাছে ফেরত চাইলে বিভিন্ন প্রকারের তালবাহানা করে। পরিশেষে চলতি বছরের গত ২৬ আগস্ট বিকালে চুকনগর বাজারে দেখা পেলে টাকা ফেরত দিতে বললে মোয়াজ্জেম কবীর টাকা ফেরত দিতে অস্বীকার করেন এবং আত্মগোপনে চলে যায়। বিস্তারিত  ঘটনা উল্লেখ করে ইউনিয়নের বুড়ুলি গ্রামের ওদুদ সরদার বাদি হয়ে কেশবপুর থানায় একটি মামলা করেন। যার মামলা নং-৯।
মামলার হওয়ার পর কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দীন এর দিকনির্দেশনায় পুলিশ উপপরিদর্শক অনিমেষ বিশ্বাস, সহকারী পুলিশ উপপরিদর্শক মনিরুজ্জামান মনির, মোক্তার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গত ৬ সেপ্টেম্বর সকালে উপজেলার সীমান্তবর্তী বগা মোড় এলাকা থেকে ভুয়া মেজর মোয়াজ্জেম কবীরকে গ্রেফতার করেন।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দীন বলেন, ভুয়া মেজর পরিচয় দিয়ে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের মামলায় মোয়াজ্জেম কবীরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক