ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ৮-৯-২০২৪ বিকাল ৬:১১

‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য’ স্লোগান নিয়ে রবিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে জয়পুরহাটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার উদ্যাগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। শহীদ ডা. আবুল কাশেম ময়দানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জয়পুরহাট জেলা শাখার সভাপতি অ্যাড. মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান প্রতিথি’র বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী।

গোলাম রব্বানী বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ২০০৬ ও সংশোধিত ২০১৩ শ্রম আইন বাস্তবায়ন চাই। এ আইনের আলোকে শ্রমিকদের নায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে ফেডারেশন। শ্রমিকদের ট্রেড ইউনিয়নগুলো ফিরে পাচ্ছে না, মালিকরা শ্রমিকদের অধিকার বঞ্চিত করছে। 

তিনি আরো বলেন, শ্রমিকদের বেতন সর্বনিম্ন ১৬ হাজার টাকা করতে হবে। শ্রমিকদের চিকিৎসার পৃথক হাসপাতাল প্রতিষ্ঠা করতে হবে। কথায় কথায় ছাঁটাই বন্দাধের দাবি জানান তিনি।

গোলাম রব্বানী বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত-আহত সকল শ্রমিক পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসন করতে হবে এবং বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে বিচার করতে হবে। শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। 

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জয়পুরহাট জেলা শাখার প্রধান উপদেষ্টা ও জেলা আমির ডা. ফজলুর রহমান সাঈদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন।

ফেডারেশনের জেলা সেক্রেটারি আসলাম হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- ফেডারেশনের বগুড়া জেলার উপদেষ্টা আব্দুল আজিজ ও সরদার মোস্তাকিম, জেলা আইনজীবী সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর কবির, জয়পুরহাট শহর উপদেষ্টা মাওলানা আনোয়ার হোসাইন, সদরের উপদেষ্টা মাওলানা ইমরান হোসেন, ফেডারেশনের জেলা সহ-সভাপতি আব্দুল হাদী ও শহিদুল ইসলাম পাটোয়ারী, আক্কেলপুর উপজেলা উপদেষ্টা সাখাওয়াত হোসেন সুইট, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ফোরামের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, ফেডারেশনের শহর সহ-সভাপতি আমিনুল এহসান আমান, সদর গোলাম রব্বানী, আক্কেলপুর উপজেলার হারুনুর রশিদ, ক্ষেতলাল উপজেলার মোস্তফা জাকির, কালাই উপজেলার মোন্তাহার হোসেন প্রমুখ।

T.A.S / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত