নিজেকে নির্দোষ দাবি করে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
নোয়াখালীর হাতিয়ায় মিথ্যা সংবাদ প্রকাশিত হওয়ায় নিজেকে নির্দোষ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন। রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে হাতিয়া প্রেসক্লাব হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলমগীর হোসেন বলেন, সম্প্রতি একটি অনলাইন পত্রিকা দ্য ঢাকা নিউজ আমাকে জড়িয়ে কিছু সংবাদ প্রচার করে। সংবাদে আমাকে বিভিন্ন লোকজনের কাছ থেকে চাঁদা নেয়ার কথা উল্লেখ করা হয়। যাদের কাছ থেকে চাঁদা নেয়ার কথা উল্লেখ করা হয়েছে তারা এখানে উপস্থিত আছেন। আপনারা তাদের সাথে কথা বলতে পারেন। আমি কারো কাছ থেকে চাঁদা নেয়ার বিষয়ে জড়িত নই।
তিনি আরো বলেন, তমরদ্দি ঘাট দখলের কথা বলা হয়েছে। তমরদ্দি ঘাটের ইজারাদার গোলাম মাওলা কাজল। ইজারাদারের প্রতিনিধি প্রতিদিন ঘাট থেকে শ্রমিকদের উপস্থিতিতে হিসাব করে তাদের অংশের টাকা নিয়ে আসে। ঘাটে সব সময় ইজারাদারের প্রতিনিধি থাকে। এখানে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।
আলমগীর আরো বলেন, হাসিনা সরকারের ১৫ বছর আমি এলাকায় থাকতে পারিনি। আমার বিরুদ্ধে ২৭টি মামলা হয়েছে। এসব মামলার অনেকগুলোতে আমি অব্যাহতি পেয়েছি। আমার বিরুদ্ধে একটি কুচক্রী মহল মিথ্যা অপপ্রচার ছড়াচ্ছে। তারা এসব সংবাদের লিংক স্যোশাল মিডিয়ায় পোস্ট দিয়ে মিথ্যা প্রচার করছে। আমার ছেলে-মেয়েরা কলেজে পড়ালেখা করে, তারাও সোশ্যাল মিডিয়া দেখছে। এছাড়াও আমার সামাজিকভাবে সম্মানহানী হচ্ছে। আমি এই ষড়যন্ত্র থেকে বাঁচতে চাই।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- তমরদ্দি ইউনিয়ন বিএনপি নেতা ফারহান, যাদের কাছ থেকে চাঁদা নেয়া হয়েছে বলে অভিযোগ করা হয় তাদের মধ্যে পারভেজ মাঝি ও হাসান মাঝি। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপস্থিত পারভেজ মাঝি ও হাসান মাঝি জানান, তাদের কাছ থেকে চাঁদা নেয়ার যে বিষয়টি উল্লেখ করা হয়েছে তা মিথ্যা।
সংবাদ সম্মেলনে হাতিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
নবীনগরে ১০০ পরিবারকে স্বাবলম্বী করতে মতিন ভূঁইয়া ফাউন্ডেশনের গবাদিপশু বিতরণ
দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরলেন কুমিল্লা ওয়ারিয়র্সের কর্ণধার সিহান,জমকালো আয়োজনে বরণ
বাগেরহাটে প্রস্তাবিত সেলিমাবাদ থানা বাস্তবায়নের দাবিতে দৈবজ্ঞহাটীতে বিশাল মানববন্ধন
জয়পুরহাটে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং
দুর্নীতি ঢাকতেই প্রাচীর ভাঙচুরের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে
লোহাগড়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে গুরুতর আহত, থানায় মামলা
শেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
পাঁচবিবিতে থামছেই না চুরি, ১ মাসে ১০টির অধিক দূধর্ষ চুরি সংঘটিত
জনপ্রিয় ব্যবসায়ী ও বিএনপি নেতা আহাম্মদ আলীর মৃত্যুতে শোকাহত কাউনিয়া
কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা
গোপালগঞ্জে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মদন ফতেপুরে ১৭৪৮ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ