জয়পুরহাটে পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন মুহম্মদ আবদুল ওয়াহাব
জয়পুরহাট জেলার নতুন পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ করেছেন মুহম্মদ আবদুল ওয়াহাব। তিনি ২৫তম বিসিএস পুলিশ সার্ভিসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার ( এএসপি) পদে ২০০৬ সালে নিয়োগ লাভ করেন। রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে পুলিশ সুপার কার্যালয়ে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলমের (বিপিএম) কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এর আগে নবাগত পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব পুলিশ সুপার কার্যালয় উপস্থিত হলে তাকে ফুল দিয়ে স্বাগত জানান বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম।
মুহম্মদ আবদুল ওয়াহাব ২৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে ২০০৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। জয়পুরহাটে যোগদানের পূর্বে তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের ডেপুটি কমিশনার পদে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি র্যাব হেডকোয়ার্টার্স, ঢাকা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিন-১১ নারায়ণগঞ্জ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিন-১২ সিরাজগঞ্জ, পুলিশ স্টাফ কলেজ ঢাকা, সুনামগঞ্জ জেলা পুলিশ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কংগো, সিলেট জেলা পুলিশ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মালি, সিলেট মেট্রোপলিটন পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্সসহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে কর্মরত ছিলেন। সেখানে তিনি অসাধারণ নেতৃত্ব ও দক্ষতার পরিচয় দিয়েছেন।
তার জন্মস্থান হবিগঞ্জ জেলায়। তিনি সিলেট ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে অনার্স-মাস্টার্স করেন। তিনি উচ্চতর ডিগ্রির জন্য আমেরিকার লিডস বিশ্ববিদ্যালয় এবং জাপানের মেইজি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন।
জয়পুরহাটের নবাগত পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, জনগণের জিম্মাদার হিসেবে আমি দায়িত্ব গ্রহণ করেছি। জেলায় যোগদানের মধ্যেদিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো সুসংহত এবং জনসাধারণের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে জানান তিনি।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ