ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নির্বাহী প্রকৌশলীর দুর্নীতি, অতিষ্ঠ হয়ে ৪১ কর্মচারীর বদলির আবেদন


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৯-৯-২০২৪ দুপুর ১:১২

একযোগে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের ৪১ জন কর্মচারী গণবদলির আবেদন করেছেন৷ গত ২৭ আগস্ট পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক বরাবর তারা বদলির এ আবেদন করেন।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হকের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি, কাজ সম্পন্ন না করেই বিল প্রদানসহ বন্যার সময় দায়সারা তড়িঘড়ি করে কাজ করতে গিয়ে তিন শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। যমুনার ভাঙন থেকে গাইবান্ধা জেলার গোঘাট খানাবাড়ী রক্ষা শীর্ষক প্রকল্পের শ্রীপুর-২ প্যাকেজের আওতায় প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে ২৫০ মিটার নদীতীর সংরক্ষণের কাজ শুরু হয় ২০২৩ সালের অক্টোবরে।

চলতি বছরের জুনে প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখনো অন্তত ২০ হাজার ব্লক ফেলার কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু পুরো কাজ শেষ হয়েছে বলে জুনেই ঠিকাদার শাহারিয়ার আহমেদকে বিল পরিশোধ করেন গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক। চূড়ান্ত বিল পরিশোধের পর কাজটি শেষ করতে পানি উন্নয়ন বোর্ড ঠিকাদারকে তাগিদ দিলে তড়িঘড়ি করে ব্লক ফেলার কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। কিন্তু উজান থেকে নেমে আসা ঢলে যমুনা-ব্রহ্মপুত্র তখন উত্তাল।

উত্তাল ঢেউ আর স্রোত উপেক্ষা করে ভারী ভারী ব্লক যমুনায় ফেলতে গিয়ে ঘটে নৌকাডুবির ঘটনা। গত ২৭ জুলাই শনিবার বিকেলের ঘটনা। গাইবান্ধার সুন্দরগঞ্জের শ্রীপুরে বাবুর বাজার এলাকায় ব্রহ্মপুত্র নদের তীর সংরক্ষণ প্রকল্পের কাজে নৌকায় করে ব্লক ফেলার সময় মাঝিসহ ৩০ শ্রমিক নৌকা ডুবে নিখোঁজ হন। তাদের মধ্যে ২৭ জনকে জীবিত উদ্ধার করা হয়। এ সময় আহতাবস্থায় বেশ কয়েকজনকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালেও ভর্তি করা হয়। ওই ঘটনায় মৃত্যু হয় আতোয়ার (৩৬), রাজু (৪৫) ও রশিদের (৪০)।

প্রকৌশলী হাফিজুল হকের সীমাহীন দুর্নীতির বিষয়টি গাইবান্ধা জেলা প্রশাসক অবগত হলে সাবেক জেলা প্রশাসক নাহিদ রাসুল প্রকৌশলী হাফিজুল হকের সাথে বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি বলে জানিয়েছেন জেলা পানিসম্পদ সচিবের  নিকট বাপাউবোর নির্বাহী প্রকৌশলী হাফিজুল হকের বিরুদ্ধে গত ৫ জুলাই একটি অভিযোগপত্র প্রেরণ করেন। উক্ত অভিযোগপত্রে প্রকৌশলী হাফিজুল হকের বিরুদ্ধে সমন্বয়হীনতাসহ দুর্নীতির অভিযোগ করেন, যার স্মারক নম্বর  ০৫.৫৫.৩২০০.০০০.৯৯.১৪৫.১৭.৫০০। 

প্রকৌশলী হাফিজুল হকের দুর্নীতিতে অতিষ্ঠ হয়ে পানি উন্নয়ন বোর্ডের ৪১ জন কর্মচারী গত ২৭ আগস্ট বাপাউবোর মহাপরিচালক বরাবর একযোগে বদলি চেয়ে একটি আবেদন করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মচারী জানান, হাফিজুল হকের দুর্নীতির কারণে তারা প্রশ্নবিদ্ধ হতে চান না। তার সীমাহীন দুর্নীতি ও দলীয় ঠিকাদারের সাথে ঘুষ বাণিজ্যে তারা অতিষ্ঠ হয়ে পড়েছেন। এর দায়ভার তারা নিতে চান না।  সে কারণে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড থেকে তারা একযোগে বদলি চান। 

বিভাগীয় প্রকৌশলী মাহবুবুর রহমানের ব্যবহৃত মোবাইলে (01318235416 নম্বরে) এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বিভাগীয় কাজে ব্যাস্ত থাকায় তিনি জেলা প্রশাসকের সঙ্গে সমন্বয় করতে পারেননি। কাজ শেষ না করে ঠিকাদারকে চূড়ান্ত বিল দেয়ার প্রশ্নে তিনি বলেন, চূড়ান্ত বিল দিলেও তার জামানতের টাকা রাখা আছে, তাকে ধরার সুযোগও আছে।

T.A.S / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত