ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

পাইকারি বাজার থেকে খুচরা বাজারে নিত্যপণ্যের দাম বেশি


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ৯-৯-২০২৪ দুপুর ২:৪৪

রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, নিত্যপণ্যের দাম খুচরা বাজারের চেয়ে প্রতি কেজিতে ১০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত কম-বেশি। কারওয়ান বাজারে চায়না পেঁয়াজ ৮০ থেকে ৮২ টাকা পাইকারি, খুচরা বাজারে ১১০ টাকা থেকে ১১৫ টাকা প্রতি কেজি। পাইকারি বাজারে আলুর দাম ৫০ টাকা এবং খুচরা বাজারে ৫৫-৬০ টাকা। আদা-রসুন প্রতি কেজি পাইকারি  ২০০ টাকা আর খুচরা বাজারে ২৫০ থেকে ২৬০ টাকা।

কাঁচা পেপের দাম পাইকারি ১৪ থেকে ১৬ টাকা। খুচরা বাজারে পেপের দাম ৩০ থেকে ৩৫ টাকা। বড় বড় লেবু প্রতি হালি লেবু ২০ টাকা। খুচরা বাজারে ৩৫ থেকে ৪০ টাকা। পাইকারি বাজারের চেয়ে ভেন্ডি, পটল, চিচিঙ্গা, করলা, ধুন্দল, ঝিংগা ও কাঁচামরিচ সহ  সবকিছুর দাম খুচরা বাজারে তুলনামূলক বেশি। 

এ বিষয়ে বাজার মনিটরিং করা জরুরি হয়ে পড়েছে বলে জানান সাধারণ নাগরিকরা। প্রতিটি বাজারে সিটি কর্পোরেশনের দাম নির্ধারণের চার্ট করা থাকলেও তা বাস্তবায়ন হয় না। যে যার মতো করে ভোক্তার কাছ থেকে দাম নিচ্ছে বলে জানা যায়। 

টাউন হল বাজার মালিক সমিতির সভাপতি বাবুল বলেন, আমরা নিয়মিত বাজার মনিটরিং করে থাকি, এরপরও যদি কোনো দোকানদার নিয়মের বাহিরে কাজ করে থাকে।  যদি নিত্য পণ্যের দাব বেশি রাখেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।রায়েরবাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক কে একাধিকবার ফোন দিলেও তাঁকে পাওয়া যায়নি।এই বাজারটিতেও বিভিন্ন পণ্যের দাম বেশি রাখার অভিযোগ রয়েছে।এবিষয় সাধারণ ক্রেতাদের ভাষ্য, অতিরিক্ত দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের পদক্ষেপ জরুরী হয়ে পড়েছে।

এমএসএম / জামান

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়