ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

বন্যার্তদের পাশে দাঁড়াল কপোতাক্ষ ব্লাড ফাউন্ডেশন


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ৯-৯-২০২৪ দুপুর ৩:৫৮

যশোরের কেশবপুর-কলারোয়া সম্মিলিত স্বেচ্ছাসেবী সংগঠন কপোতাক্ষ ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে পাইকগাছা এলাকার বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। গত শনিবার কপোতাক্ষ ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. হাবিবুল্লাহ হাবিবের নেতৃত্বে পাইকগাছা এলাকার বন্যার্ত ১৫০ পরিবারের মাঝে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- কপোতাক্ষ ব্লাড ফাউন্ডেশনেরর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. হাবিবুল্লাহ হাবিব, সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন তরঙ্গ, সাধারণ সম্পাদক হাফেজ ইমামুল ইসলাম, সিনিয়র সদস্য শাহাদাত হোসেন, আক্তারুজ্জামান, সহ-সভাপতি ইমরান হোসেন, আইনবিষয়ক সম্পাদক আরফিন সিহাব রিপন, পরিকল্পনা বিষয়ক সম্পাদক আলামিন হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আরাফাত, ছাত্র কল্যাণ সম্পাদক বিএম অনিক বিশ্বাস, ক্রীড়া সম্পাদক এস কে মেহেদী হাসান, সদস্য আলামিন, রানা ইসলাম পার্থ, ওসমান গনি, সুমন হোসেন প্রমুখ।

ত্রাণসামগ্রী হিসেবে চাল, মুসর ডাল, তেল, আলু, সুজি, চিড়া, লবণ, গুঁড়াদুধ, সাবান, খাবার স্যালাইন ও ওষুধসামগ্রী দেয়া হয়। বন্যার্তরা ত্রাণসামগ্রী পেয়ে খুশি হয়েছেন।

উল্লেখ্য, কেশবপুর-কলারোয়া কপোতাক্ষ ব্লাড ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সংগঠন। রক্তদানের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে সর্বদা নিরালসভাবে গরিব-অসহায় মানুষের জন্য সংগঠনটি কাজ করে থাকে।

T.A.S / জামান

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক