পটুয়াখালী অন্ধ কল্যাণ সমিতি ও বিএনএসবি চক্ষু হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন
অন্ধ কল্যাণ সমিতি পটুয়াখালী ও বিএনএসবি চক্ষু হাসপাতালের সভাকক্ষে সমসাময়িক সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেছে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ। রবিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বিএনএসবি চক্ষু হাসপাতাল অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম লিটন বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অন্ধ কল্যাণ সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষসহ বেশকিছু লোক পটুয়াখালী ছেড়ে পালিয়ে যান। এ কারণে সাধারণ মানুষ সব ধরনের সেবা কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছেন। তাই পূর্বের সব স্বেচ্ছাচারিতা ও অনিয়ম-দুর্নীতি থেকে বেরিয়ে এসে সেবাধর্মী প্রতিষ্ঠান পরিচালনার জন্য সবার সহযোগিতা চাই।
পটুয়াখালী পৌরসভার সাবেক চেয়ারম্যান ও অন্ধ কল্যাণ সমিতি পটুয়াখালী ও বিএনএসবি চক্ষু হাসপাতালের বর্তমান সভাপতি মোস্তাক আহমেদ পিনু বলেন, এটা আমাদের সবার প্রতিষ্ঠান। আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। সবাই মিলে এটার কার্যক্রম এগিয়ে নিয়ে যাব এবং আপামর জনতা যেন সেবা পায়, সে লক্ষ্যে কাজ করে যাব।
এদিকে, গত ৩ সেপ্টেম্বর সাবেক সভাপতি শফিকুর রহমান (চাঁন মিয়া) বলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের কারনে কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ অনুপস্থিত থাকায় স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হওয়ায় নতুন কার্য সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কার্যনির্বাহী পরিষদের আজীবন সদস্যদের সমন্বয়ে সর্বসম্মতিক্রমে ১৭ সদস্যবিশিষ্ট তিন বছর মেয়াদি (২০২৪-২৭) কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়।
মোস্তাক আহমেদ পিনু (সভাপতি ), গোলাম আহমেদ দুলু (সহ-সভাপতি), মো. জাকির হোসেন (সহ-সভাপতি), অ্যাডভোকেট মো. রুহুল আমিন রেজা (সহ-সভাপতি), মোহাম্মদ মনিরুল ইসলাম লিটন (সাধারণ সম্পাদক), মো. সিদ্দিকুর রহমান (যুগ্ম-সম্পাদক), আলহাজ মোহাম্মদ জিয়াউলুল হক ফারুক (কোষাধ্যক্ষ), মোহাম্মদ আলমগীর হোসেন বাচ্চু (প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক)
সদস্য হিসেবে যুক্ত হন- মো. ফখরুদ্দিন খান, মোহাম্মদ মেহেদী হাসান নান্নু, শুভাশিস মুখার্জি, সুভাষ বণিক, গাজী আশফাকুর রহমান (বিপ্লব), মোহাম্মদ মশিউর রহমান (মিলন), মোহাম্মদ রিমন ইসলাম (রিমু), মোহাম্মদ রুহুল আমিন সিকদার (আকরাম), এসএম রেজভী জামান রানা।
সংবাদ সম্মেলনে বিএনএসবি চক্ষু হাসপাতালের সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
T.A.S / জামান
নেত্রকোণার সীমান্তে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় মদ ও কম্বল জব্দ
গলাচিপায় যমকালো আয়োজনে গনঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে
রৌমারীর ব্রহ্মপুত্র নদের গর্ভে কাঁচা ধান ও বসতবাড়ি-দিশেহারা ২০টি ক্ষতিগ্রস্ত পরিবার
মির্জাগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা
নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা
রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমানের দাফন
মান্দায় উন্মুক্ত লটারির মাধ্যমে আরআরএমইপি প্রকল্পের নারী শ্রমিক নিয়োগ কার্যক্রম শুরু
খালিয়াজুরীতে ধনু নদে অবৈধ মাছের ঘের, ব্যাহত নৌ চলাচল ও জেলেদের জীবিকা
ধনবাড়ীতে দারুল উলূম মাদ্রাসার প্রথম হাফেজ গোলাম রাব্বানীর সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও গ্রাহক হেনেস্তার অভিযোগ
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান