আইডিইবির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হলেন জয়পুরহাটের ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন
ইঞ্জিনিয়ারদের সংগঠন আইডিইবির অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন জয়পুরহাটের বিশিষ্ট সমাজসেবক ও তরুন উদ্যোক্তা প্রকৌশলী মো. আব্দুল বাতেন। সোমবার (৯ সেপ্টেম্বর) কাকরাইলের আইডিইবি ভবনে অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন পেশাজীবী পরিষদের নেতা সাংবাদিক রুহুল আমিন গাজী।
প্রকৌশলী মো. আব্দুল বাতেন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ২০০৮-০৯ শিক্ষাবর্ষে ডিপ্লোমা শেষ করেন। পরে তিনি বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি বিভিন্ন উদ্যোক্তার সাথে জড়িত এবং সমাজকর্মী হিসেবে এলাকায় ব্যাপক কাজ করেন। ডিপ্লোমা পড়াশোনা শেষেই আইডিইবি সদস্যপদ লাভ করেন। তিনি ডিপ্লোমা প্রকৌশলীদের বিভিন্ন সমস্যা ও জাতীয় ইস্যুতে কাজ করেন এবং এ কার্যক্রম অব্যাহত রয়েছে।
প্রকৌশলী মো. আব্দুল বাতেন আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, ইঞ্জিনিয়ারদের জাতীয় এ সংগঠনটি বিগত সময়ে পেশাদারীত্বের সাথে কাজ না করে দলীয় লেজুড়ভিত্তিক কাজ করেছে। বর্তমান এই কমিটি সকল বৈষম্য দূর করে ইঞ্জিনিয়ারদের উন্নয়নে কাজ করবে।
T.A.S / জামান
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান