ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

পঞ্চগড় সীমান্তে মাদক প্রতিহত করতে এককাট্টা ছাত্র-যুব-জনতা


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ১০-৯-২০২৪ দুপুর ৩:৪০

পঞ্চগড় সদর উপজেলার সীমান্তবর্তী হাঁড়িভাসা ইউনিয়নের সাহেববাজার এলাকাটি দীর্ঘদিন ধরেই পরিচিত মাদকের হটস্পট হিসেবে। স্থানীয় কয়েকজনের এই অবৈধ কারবারিতে অতিষ্ঠ পুরো এলাকা। এবার সেই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একাকাট্টা হয়েছেন বিভিন্ন স্কুলের শিক্ষার্থীসহ এলাকাবাসী। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সাহেববাজারে সড়কের দুই ধারে দাঁড়িয়ে মানববন্ধন করেন তারা। প্রায় দুই ঘণ্টাব্যাপী মানববন্ধনে সহস্রাধিক ছাত্র-যুব-জনতা অংশ নেন। 

স্থানীয়দের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন- পঞ্চগড় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী, স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম খলিল, ইয়াসিন আলী, স্থানীয় যুবক মিজানুর রহমান, মাহবুবুর রহমান, আল-আমিন, আব্দুর রহমান, সাদ্দাম হোসেন, নয়ন প্রমুখ।

বক্তারা বলেন, স্থানীয় জুলহাস, দেলোয়ার, জুয়েল, রাসেল, আনিস ও জয়নালসহ একটি চক্র দীর্ঘদিন ধরে এখানে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তারা পুরো এলাকাকে মাদকের অভয়ারণ্য হিসেবে গড়ে তুলেছিল। কেউ প্রতিবাদ করলে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হতো। আমরা ইতিপূর্বেও আন্দোলন করেছি এই চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে। এই মাদকের গডফাদারদের প্রতিহত করতে প্রশাসনের হস্তক্ষেপ চাই আমরা। অন্যথায় আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্থানীয় পাহাড়তলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী, ডাবরভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বুলবুল প্রধান, ইউপি সদস্য হাসিবুল ইসলাম, গোলাম মোস্তফা, আহসান আলী, সামছুদ্দীন প্রমুখ।

T.A.S / জামান

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি