মোহাম্মদপুরে শ্রমিক দলের কর্মীর পঙ্গু জীবনযাপন
জুলাই-আগস্টে কোটা সংস্কার আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতনের আন্দোলন ঘিরে সারাদেশে সংঘাত-সহিংসতায় ১৮ হাজারের কম-বেশি মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বর্তমান সরকার গঠিত কমিটির খসড়া প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনটি গত বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে বলে সূত্রে জানা যায়।
গত ৫ আগস্ট আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে পালিয়ে গেলেও দেশে প্রায় ১৮ হাজার হাজারেরও বেশি লোক আহত হয়েছেন। নিহতের সংখ্যাও রয়েছে অনেক। এরমধ্যে পুরো মোহাম্মদপুর এলাকা ছিল বেশ আলোচিত। নিহত-আহত হয়েছেন অনেক। এরমধ্যে শাহীন নামে একজন গুলিবিদ্ধ হয়ে এখনো আহত অবস্থায় বাসায় অবস্থান করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, তিনি ৩ সন্তানের বাবা। বর্তমানে তার কোনো আয়-রোজগার নেই বললেই চলে। মানবেতর জীবনযাপন করছেন এই ব্যক্তি। মো. শাহিন পেশায় একজন ড্রাইভার। জুলাইয়ের ১৭ তারিখ সন্ধ্যায় কাজ থেকে বাসায় ফেরার সময় চাঁদ উদ্যান গেটের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে যোগ দেন তিনি। এ সময় তার পেটে গুলি লেগে এফোঁড়-ওফোঁড় হয়ে বের হয়ে যায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে পাঠিয়ে দেয় পঙ্গু হাসপাতালে। এরপর তাকে উন্নত চিকিৎসারর জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হতে হয়।
ঢাকা মেডিকেলে ৬ দিন চিকিৎসা নিয়ে বর্তমানে বাসায় অবস্থান করছেন। শাহীনের শরীরে মোট তিন স্থানে গুলি লাগে। এরমধ্যে পা, হাত ও পেটে গুলি লাগে। বাম হাত দিয়ে কোনো কাজ করতে পারছেন না। বর্তমানে অসহায় জীবনযাপন করছেন শাহীন। শাহীনের ৩ ছেলে-মেয়ে রয়েছে। এরমধ্যে ছোট ছোট দুটি সন্তান রয়েছে। বর্তমানে কোনো কাজ তিনি করতে পারছেন না। মোহাম্মদপুর চাদঁ উদ্যানের লাউতলা ৮নং রোডের আলমাস মিয়ার বাড়িতে ভাড়া বাসায় থাকছেন।
শাহীনের গ্রামের বাড়ি ভোলার লালমোহন থানায়। পিতার নাম আব্দুর রহিম। সপরিবারে ঢাকার মোহাম্মদপুর এলাকায় দীর্ঘদিন যাবৎ বসবাস করছেন। বর্তমানে শাহীন পঙ্গু জীবনযাপন করছেন।
এ বিষয়ে মোহাম্মদপুর থানা শ্রমিক দলের সভাপতি আলী কায়সার পিন্টু বলেন, শহীন আমাদের শ্রমিক দলের একজন কর্মী। তিনি সব সময় আমাদের দলের জন্য মাঠে ছিলেন। এই দেশ নতুন করে স্বাধীন হয়েছে। এরমধ্যে শাহীনেরও অবদান রয়েছে, যা আমরা ভুলতে পারব না।
এমএসএম / এমএসএম
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ