ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির শীর্ষ তিন পদে গণভোটে নেতা নির্বাচিত


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ১২-৯-২০২৪ দুপুর ১১:২৮

যশোরের কেশবপুরে গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির শীর্ষ তিন পদে নেতা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির ৪০৭ নেতার মধ্যে ৩৫৮ জন নেতা ভোটাধিকার প্রয়োগ করে। 

গণভোটের মাধ্যমে ইউনিয়ন বিএনপির শীর্ষ তিন পদে নেতা নির্বাচন করেন ভোটাররা। এরমধ্যে ২৪টি ভোট বাতিল হয়। ভোটে অনুপস্থিত থাকেন ৪৯ নেতা। নির্বাচনে মাহমুদুল হাসান ৩৩৪ ভোট পেয়ে সভাপতি, আব্দুল গফ্ফার সরদার ৩১৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক ও শেখ রুবেল হাসনাত পাশা ৩৩৪ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। থানা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত থানা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান নির্বাচনী ফলাফল ঘোষনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন- সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব প্রাপ্ত থানা বিএনপির যুগ্ম -আহ্বায়ক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক রেজাউল ইসলাম, হুমায়ূন কবির সুমন, পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান বিশ্বাস, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান হিমেল, থানা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ।

 পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন থানা যুবদল নেতা আলমগীর সিদ্দিকী, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সামছুল আলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা বাবু, থানা কৃষক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব কেএম আজিজ, যুবদল নেতা তরিকুল ইসলাম প্রমুখ।

এমএসএম / জামান

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক