ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

ইলিশ মাছ কিনতে এসে হতাশ ক্রেতারা


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১৩-৯-২০২৪ দুপুর ১১:৪৩

গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকেই ফেসবুকে কমতে শুরু করেছে ইলিশ মাছের দাম। এ নিয়ে বেশ হইচই পড়ে সাধারণ ক্রেতাদের মাঝে। এতদিন যারা ইলিশ মাছ কিনতে পারেননি, তারা এখন অল্প টাকায় কিনতে পারবেন এ আশায়। কিন্তু সে আশার গুড়েবালি, বাস্তব চিত্র ভিন্ন। ইলিশ মাছ কিনতে এসে হতাশ ক্রেতারা। ফেসবুকে ইলিশ মাছের দাম কমলেও বাস্তবে কমেনি।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে সরেজমিন দেখা যায়, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী বাজারে ৮০০ থেকে ৯০০ গ্রামের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ১৭০০ থেকে ১৮০০ টাকায়। এছাড়াও ৫০০ থেকে ৬০০ গ্রাম ইলিশ মাছ বিক্রি হচ্ছে ১০০০ থেকে ১২০০ টাকায়। অনেকেই মাছ না কিনে হতাশা নিয়ে ফিরে যাচ্ছেন।  

রবিউল নামে এক ক্রেতা বলেন, সরকার বদলায়, দল বদলায় কিন্তু আমাদের ভাগ্য বদলায় না। ফেসবুকে ইলিশ মাছের দাম কমার কথা শুনে কিনতে এসেছিলাম। কিন্তু বাজারে এসে দেখি ভিন্ন চিত্র। তিনি বলেন, আমার পক্ষে এত টাকা দিয়ে ইলিশ মাছ কেনা সম্ভব নয়। তাই পাঙাশ মাছ কিনে বাসায় যেতে হবে।

নাম প্রকাশ না কারার শর্তে এক ইলিশ বিক্রেতা বলেন, আমাদের বেশি দামে কিনতে হয়। আমাদের করার কিছু নেই। ফেসবুকে গুজব ছড়ানো হয়েছে।  

বাজার ঘুরে দেখা যায়, বড় কাতলা মাছ ৫০০ টাকা, রুই মাছ ৩৫০ টাকা, কই মাছ ২৫০ টাকা, গলদা চিংড়ি ৯০০ টাকা, পাঙাশ মাছ ১৮০ টাকা, বড় তেলাপিয়া ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭৫০ টাকা, খাসির মাংস ১০০০ টাকা, ব্রয়লার মুরগি ১৮০ টাকা, লেয়ার মুরড়ি ৩০০ টাকা, পাকিস্তানি মুরগি ২৬০ টাকা কেজি এবং কবুতরের বাচ্চা ৩০০ টাকা জোড়া দামে বিক্রি করা হচ্ছে।

কাঁচাবাজার ঘুরে দেখা যায়, শিম ১৫০ টাকা, আলু ৬০ টাকা, পটল ৪০ টাকা, করল্লা ৬০ টাকা, ধুন্দল ৫০ টাকা, দেশি শসা ৫০ টাকা, গাজর ১৫০ টাকা, টমেটো ১২০ টাকা, ফুলকপি ১৩০ টাকা, পেঁপে ৩০ টাকা, কচুরমুখী ৪০ টাকা, কাঁচামরিচ ২৪০ টাকা, পিঁয়াজ ১১০ টাকা, আদা ২৮০ টাকা, রসুন ২৪০ টাকা, সজিনা ২০০ টাকা, মুলা ৫০ টাকা, ধনিয়া পাতা ১০০ গ্রাম ৪০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

এমএসএম / জামান

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস