ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপির শীর্ষ তিন পদে গণভোটে নেতা নির্বাচিত


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ১৩-৯-২০২৪ দুপুর ৪:৫২

যশোরের কেশবপুরের বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপির শীর্ষ তিন পদে নেতা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সকাল ১০টা থেকে শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির ৪৫৯ ভোটারের মধ্যে ৪৫০ জন ভোটার উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করে ইউনিয়ন বিএনপির শীর্ষ তিন পদে নেতা নির্বাচন করেন। নির্বাচনে মাস্টার কেএম খলিলুর রহমান ৩০৫ ভোট পেয়ে সভাপতি, গাজী কামরুল ইসলাম ৩২৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক ও আসাদুজ্জামান আসাদ ২৯৯ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

থানা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন থানা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান। সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন- থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক রেজাউল ইসলাম, হুমায়ূন কবির সুমন।

পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন- থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সামছুল আলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা বাবু, যুবদল নেতা আব্দুল গফুর, থানা কৃষক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব কেএম আজিজ, যুবদল নেতা তরিকুল ইসলাম প্রমুখ।

গণতান্ত্রিক পন্থায় অনুষ্ঠিত এ নির্বাচনে প্রার্থীরা হলেন- সভাপতি পদে আব্দুস সালাম ও মাস্টার কেএম খলিলুর রহমান, সাধারণ সম্পাদক পদে জামশেদ হোসেন আনু ও গাজী কামরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পদে আবু সাঈদ ও আসাদুজ্জামান আসাদ।

এমএসএম / জামান

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি